NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটল বাংলাদেশের প্রথম মেট্রোরেল


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৬ এএম

>
প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটল বাংলাদেশের প্রথম মেট্রোরেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল যাত্রা শুরু করেছে। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৫৩ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। এটির গন্তব্য আগারগাঁও স্টেশন।

উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ শেষ করে দুপুর ১টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনে পৌঁছান। ১টা ২৯ মিনিটে তিনি মেট্রোরেলের মূল ফলকের পাশে তেঁতুল গাছের চারা রোপণ করেন।

দুপুর ১টা ৩২ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের এন্ট্রি প্ল্যান বি-এর চলন্ত সিঁড়ি ব্যবহার করে কনকোর্স লেভেলে ওঠেন প্রধানমন্ত্রী। সেখানে সংশ্লিষ্টদের কাছ থেকে কনকোর্স লেভেল সম্পর্কে ধারণা নেন তিনি।

এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে কনকোর্স লেভেলের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে ৫০০ টাকা পরিশোধ করে একটি এমআরটি পাস নেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ছোট বোন শেখ রেহানাও একটি পাস নেন। দুজনের মোট এক হাজার টাকা পরিশোধ করেন প্রধানমন্ত্রী।

এমআরটি পাস সংগ্রহ করে কনকোর্স লেভেল থেকে চলন্ত সিঁড়ি ব্যবহার করে তিনি প্ল্যাটফর্মে ওঠেন। এরপর প্রথম যাত্রী হিসেবে তিনি ট্রেনে প্রবেশ করেন।

ট্রেনের অন্যান্য কোচে আগে থেকে আসন গ্রহণকারী ২০০ জন আমন্ত্রিত অতিথির সঙ্গে কুশল বিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।