NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বাংলাদেশে মেট্রোরেলের যাত্রায় যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০১:৪৭ পিএম

>
বাংলাদেশে মেট্রোরেলের যাত্রায় যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মেট্রোরেল চালু হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় এ সেবার উদ্বোধন করেন।

মেট্রো যুগে প্রবেশ করার পর বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ উপলক্ষে একটি শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, ‘ঢাকায় নিজেদের ইতিহাসে প্রথম মেট্রো যোগাযোগ চালু করায় বাংলাদেশকে অভিনন্দন। আমরা মরিয়ম আফিজাসহ মেট্রোরেলের ছয় নারী পরিচালককে বিশেষ ধন্যবাদ দিতে চাই।’

এদিকে বাংলাাদেশের মেট্রো সেবা চালুর বিষয়টি নিয়ে বুধবার খবর প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ। সংবাদমাধ্যমটি খবরের শিরোনামে লিখেছে, ‘বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর পেল প্রথম মেট্রোরেল’।

তারা প্রতিবেদনে তুলে ধরেছে, জাপান সরকারের অর্থায়নে এটি তৈরি করা হয়েছে। এছাড়া ঢাকার মতো শহরে মেট্রোরেলের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।

মেট্রোরেল চালু হওয়ায় ঢাকা শহরের যানজট থেকে সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবেন। আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত চলাচলকারী যাত্রীদের এখন আর ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় জ্যামে আটকে থাকতে হবে না।