NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

মেট্রো রেলে নারী যাত্রীদের জন্য থাকছে বিশেষ সুবিধা


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১১:৫৩ এএম

মেট্রো রেলে নারী যাত্রীদের জন্য থাকছে বিশেষ সুবিধা

ঢাকা: মেট্রো রেলে নারী যাত্রীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। নারী যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে মেট্রো রেলের প্রতিটি ট্রেনের একটি করে কোচ শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। এতে প্রতি ট্রেনে প্রতিবার সর্বোচ্চ ৩৯০ জন নারী যাত্রী যাতায়াত করতে পারবে।

একটি মেট্রো রেলের দুই পাশের দুই ইঞ্জিনসহ (লোকোমোটিভ) মোট কোচ থাকবে ছয়টি।

 

এর মধ্যে পাঁচটি সব যাত্রীর জন্য উন্মুক্ত এবং একটি নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। নারী যাত্রীরা ইচ্ছা করলে অন্য কোচেও যাতায়াত করতে পারবে।

 

মেট্রো স্টেশনগুলোতে নারী যাত্রীদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা আছে। এতে শিশুদের ডায়াপার পরিবর্তনের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এ ছাড়া গর্ভবতী নারী ও বয়স্ক যাত্রীদের জন্য মেট্রো রেলের কোচের ভেতর আসন সংরক্ষিত থাকবে।