NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

নতুন বছরের সামরিক লক্ষ্যমাত্রা নির্ধারণ কিম জং উনের


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০২:৪৬ এএম

>
নতুন বছরের সামরিক লক্ষ্যমাত্রা নির্ধারণ কিম জং উনের

পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নেতৃত্বে চলছে দেশটির ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির সম্মেলন। এ সম্মেলনের দ্বিতীয় দিন নতুন বছরের সামরিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট কিম জং উন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, কিম যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তাতে বোঝা যাচ্ছে, ২০২৩ সালেও একাধিকবার অস্ত্রের পরীক্ষা চালাবে উ. কোরিয়া। এতে করে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, মঙ্গলবার ছিল সম্মেলনের দ্বিতীয় দিন। এদিন কিম জং উন কোরিয়া উপদ্বীপে সৃষ্ট নতুন চ্যালেঞ্জ এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করেছেন।

কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন ২০২৩ সালে ‘শত্রু বিরোধী সংগ্রাম’ এবং আত্মরক্ষার বিষয়টি শক্তিশালীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

আত্মরক্ষা বলতে কিম কি বুঝিয়েছেন সে বিষয়টি পরিষ্কার করেনি উত্তর কোরিয়ার বার্তাসংস্থাটি। কিন্তু এ ধরনের মন্তব্য করে কিম জানান দিয়েছেন, আসছে নতুন বছরেও অস্ত্র কার্যক্রম অব্যাহত রাখবেন এবং সামরিক শক্তি বৃদ্ধি করবেন।

কোরিয়ার সংবাদমাধ্যম ইয়ুনহাপ নিউজ জানিয়েছে, সামরিক বিষয় ছাড়া অর্থনৈতিক বিষয় নিয়েও আলোচনা করেছেন কিম।

এদিকে ২০২২ সালে রেকর্ড পরিমাণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এরমধ্যে ছিল মহাশক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও। প্রেসিডেন্ট কিম এখন যে ধরনের আকার-ইঙ্গিত দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে ২০২৩ সালেও কোরিয়া উপদ্বীপে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেখা যাবে।