NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মেসির আর্জেন্টিনাকে আবারও বাংলাদেশে আনার পরিকল্পনা


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৫:৫৭ পিএম

>
মেসির আর্জেন্টিনাকে আবারও বাংলাদেশে আনার পরিকল্পনা

আগামী বছর মার্চে বাংলাদেশে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী। এই বিষয়টি নিশ্চিত হয়েছে। আর্জেন্টিনা পররাষ্ট্র মন্ত্রীর সেই সফরে রাষ্ট্রীয় কূটনীতির সঙ্গে ক্রীড়া ক্ষেত্রেও আলোচনার সম্ভাবনা দেখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

আজ জাতীয় ক্রীড়া পরিষদে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট নিয়ে সংবাদ সম্মেলন ছিল। সেই সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ফুটবল ও বাংলাদেশের উন্মাদনার বিষয় কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ‘বিশ্বকাপের মূল পর্বে অংশ না নেয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশ। আমাদের দর্শকদের জন্যই ছিল এই আলোচনা।’ 

বাংলাদেশে অসংখ্য আর্জেন্টাইন সমর্থক। বিশেষ করে লিওনেল মেসির খেলা তাদের সবাই দেখতে চান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মার্চ মাসে সেই সম্ভাবনার আলো খানিকটা দেখছেন, ‘মার্চে প্রথমবারের মতো আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে সফর করবেন। সেই সফরে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বিশেষ করে ফুটবল নিয়েও কথা হবে। মেসির বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার বিষয়টিও তুলে আনা হবে।’ আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। 

বাংলাদেশে আর্জেন্টিনা ও মেসি খেলে গিয়েছে ২০১১ সালে। ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। সেই সময় মেসির দল বিশ্ব চ্যাম্পিয়ন ছিল না। বিশ্ব চ্যাম্পিয়ন মেসিকে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা কাছ থেকে দেখার সুযোগ পাবে কিনা সেটার উত্তর সময় বলবে।