NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ইরান ছাড়তে দেওয়া হচ্ছে না ফুটবল কিংবদন্তি আলি দাইয়ের পরিবারকে


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ১০:১৭ এএম

ইরান ছাড়তে দেওয়া হচ্ছে না ফুটবল কিংবদন্তি আলি দাইয়ের পরিবারকে

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের বিক্ষোভকে সমর্থন দেওয়ায় ফুটবল কিংবদন্তি আলি দাইয়ের গয়নার দোকান এবং রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছেন দেশটির বিচার বিভাগ। এবার বিবিসি জানিয়েছে, আলি দাইয়ের পরিবারের সদস্যদের ইরান ছাড়তে দেওয়া হচ্ছে না।

আলি দাই বলেছেন, আমার স্ত্রী ও মেয়েকে ইরান ত্যাগ করতে না দিতে আন্তর্জাতিক একটি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করা হয়েছে।  

৫৩ বছর বয়সী আলি দাই ইরানের সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দিয়ে আসছেন।

 

তিনি বলেছেন, তার পরিবার তেহরান থেকে দুবাইয়ে গত সোমবার তার সঙ্গে দেখা করতে আসার চেষ্টা করেছে। অথচ মাঝপথে ওই বিমান ইরানের একটি দ্বীপে অবতরণ করে তাদের নামিয়ে দেওয়া হয়েছে।

 

আলি দাই দাবি করেছেন, (তাদের মাঝপথে নামিয়ে দেওয়ার) কোনো কারণ ছিল না। তারা আবার তেহরানে ফিরে গেছে।

প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বরে মাহসা আমিনি নামে এক তরুণী নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভের সূত্রপাত হয়। মাথার স্কার্ফ ভুলভাবে পরার অভিযোগে মাহসাকে আটক করা হয়েছিল।

মানবাধিকারকর্মীরা বলছেন, এখন পর্যন্ত পাঁচ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন শিশু রয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে কয়েক হাজার মানুষ আটক হয়েছে।  
সূত্র : বিবিসি