NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কমলা হ্যারিসের বাড়ির সামনে নামানো হলো শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:১৫ এএম

কমলা হ্যারিসের বাড়ির সামনে নামানো হলো শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে

আর্ন্তজাতিক ডেস্ক: শনিবার বড়দিনের আগের সন্ধ্যায় ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়ির সামনে শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে রেখে আসা হয়েছিল। সে সময় তাপমাত্রা ছিল মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস। তাদের মধ্যে কয়েকটি শিশুও ছিল।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বিষয়টিকে ‘নিষ্ঠুর’ বলে আখ্যায়িত করেছেন।

 

যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ এলাকায় বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে।

 

ত্রাণ সংস্থা সামু ফার্স্ট রেসপন্সের ব্যবস্থাপনা পরিচালক তাতিয়ানা ল্যাবোর্ড বলছেন, টেক্সাসের কর্মকর্তারা অভিবাসনপ্রত্যাশীদের সেখানে রেখে এসেছেন। তবে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোটের কার্যালয়ের কাছে রবিবার এ ব্যাপারে জানতে চাইলে কোনো উত্তর পাওয়া যায়নি।

অবশ্য এর আগে অ্যাবোটের কার্যালয় জানিয়েছিল, গত এপ্রিল থেকে প্রায় ১৫ হাজার অভিবাসনপ্রত্যাশীকে তারা বাসে করে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, শিকাগো ও ওয়াশিংটনে পাঠিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতির প্রতিবাদে রিপাবলিকান গভর্নররা বাসে করে অভিবাসনপ্রত্যাশীদের ডেমোক্র্যাট গভর্নরদের শহরে পাঠিয়ে থাকেন। রিপাবলিকানদের অভিযোগ, বাইডেনের নীতির কারণে বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করছেন।

শনিবার রাতে কমলা হ্যারিসের বাড়ির সামনে রেখে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের বেশির ভাগই ইকুয়েডর ও কলম্বিয়ার নাগরিক বলে জানা গেছে।

অভিবাসনপ্রত্যাশীদের সেখানে রেখে যাওয়ার কিছুক্ষণ পর বিভিন্ন ত্রাণ সংস্থা তাদেরকে কম্বল দেয় এবং বাসে করে একটি গির্জায় নিয়ে যায়। সেখানে তাদের রাত ও সকালের খাবার দেওয়া হয়। অভিবাসনপ্রত্যাশীরা নিউ ইয়র্ক বা নিউ জার্সি যেতে আগ্রহী।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আব্দুল্লাহ হাসান বিষয়টিকে ‘নিষ্ঠুর, বিপজ্জনক ও লজ্জাকর লোক-দেখানো কাজ’ বলে আখ্যায়িত করেছেন।

সূত্র : ডয়চে ভেলে