NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেসির থাকার ঘরকে খুদে জাদুঘর বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৪:০৮ পিএম

>
মেসির থাকার ঘরকে খুদে জাদুঘর বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়

বিদায়ী বছরের কাতার যাত্রা লিওনেল মেসির জীবনে অবিস্মরণীয় এক অধ্যায় হয়েই থাকবে। ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ বিশ্বকাপের ছোঁয়া যে পেয়েছেন এই কাতার যাত্রাতেই! 

আর মেসিরা এই অবিস্মরণীয় যাত্রার পুরোটা সময় ধরে থেকেছেন কাতার বিশ্ববিদ্যালয়ে। আর্জেন্টিনার এই যাত্রাটাকে সেই কাতার বিশ্ববিদ্যালয়ও স্মরণীয় করে রাখতে চলেছে এবার। কাতার বিশ্বকাপের সময় মেসি থেকেছেন যে কক্ষে, সেই কক্ষটাকে জাদুঘরে রূপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। 

কাতার বিশ্ববিদ্যালয় এক ফেসবুক পোস্টে ঘোষণা করেছে বিষয়টি। লিওনেল মেসি কাতার বিশ্বকাপে যে কক্ষে ছিলেন, সে কক্ষটাকে একটা জাদুঘরে রূপ দেওয়া হবে। 

কাতার বিশ্বকাপ চলাকালে এক মাসের মতো সময় আর্জেন্টিনা নিজেদের ডেরা বানিয়েছিল কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে। সে সময় মেসিদের জায়গা করে দিতে বিশ্ববিদ্যালয় ছুটিও ঘোষণা করা হয়। লিওনেল স্ক্যালোনির দলকে আতিথ্য দেওয়ার আগে সেখানকার ছাত্রাবাসে আনা হয় খানিকটা আর্জেন্টাইন ছোঁয়া, যেন মেসিরা সেই জায়গাকে নিজেদের ঘরই মনে করেন, দূর পরবাস নয়।

কাতার বিশ্ববিদ্যালয় তিনটি স্পোর্টস কমপ্লেক্স খুলেছিল আর্জেন্টিনার জন্য। সেখানে খেলোয়াড়রা আউটডোর প্র্যাকটিস করার সুযোগ পান। সেখানে ছিল ইনডোর জিমনেশিয়ামও।

বিশ্বকাপের সময় মেসি ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের বি২০১ নম্বর কক্ষে। সেই কক্ষকেই জাদুঘরে রূপ দিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে থাকবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সব খেলোয়াড়ের পোস্টার। সঙ্গে থাকবে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সব খেলোয়াড়ের স্বাক্ষর সংবলিত জার্সিও।