NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

মাগুরায় পরিবারের সঙ্গে পিকনিকে ব্যস্ত সাকিব


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৬ পিএম

>
মাগুরায় পরিবারের সঙ্গে পিকনিকে ব্যস্ত সাকিব

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা হয়ে থাকে সাকিব আল হাসানকে। ১৪ বছর ধরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডারের দৌড়ে। বর্তমান সময়েও আছেন ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডারদের তালিকায়। বছরের শেষ সময়ের ছুটিতে সেই সাকিবই বনে গেলেন সাধারণ মানুষ। আমেরিকায় নিজের বাড়ি থাকলেও তারকা এই ক্রিকেটার এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন নিজ গ্রামে। 

ছুটির সময়টা বিদেশের কোনো পাহাড় বা সমুদ্রে না ঘুরে এ বার নিজ জন্মভূমি মাগুরাতে ফিরে গেলেন সাকিব। সেখানেই পরিবারের সঙ্গে পিকনিক করে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব আল হাসানের সহধর্মিণী উম্মে আহমেদ শিশির পিকনিকের কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে সাকিবকে দেখা যায় তার ছেলে আইজাকে নিয়ে মোটর বাইকে বসে আছেন। তারকা এই অলরাউন্ডারকে রান্নার চুলায় কাঠ দিয়ে কাজে সাহায্য করতেও দেখা যায়। আর ক্যাপশনে সাকিবের স্ত্রী শিশির জানিয়েছেন, রান্নাটা করছেন তিনিই, 'যখন শ্বশুড়বাড়িতে থাকি তখন পিকনিকে আমিই গরুর মাংস রান্না করি।'

ভারতের বিপক্ষে এক মাসের লম্বা সিরিজ শেষে আপাতত ক্রিকেটের কোনো ব্যস্ততা নেই সাকিবের। তবে ২০২৩ সালের প্রথম সপ্তাহেই আবারো ব্যাট বল হাতে মাঠে নামতে হবে সাকিবকে। ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের নবম আসর। সেখানে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে।

এর আগে গতকাল ভারতের বিপক্ষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। আশা জাগিয়েও শেষ পর্যন্ত ভারতের সাথে পেরে উঠেনি সাকিব আল হাসানের দল। বছরের শেষ টেস্ট সিরিজ রাঙাতে না পারলেও বাংলাদেশ দল ঠিকই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে। ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।