NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

জোসেফেই খেই হারালেন তামিম-মিরাজ, শান্তকে নিয়ে জয়ের লড়াই


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৬ এএম

>
জোসেফেই খেই হারালেন তামিম-মিরাজ, শান্তকে নিয়ে জয়ের লড়াই

বাংলাদেশ দলকে প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। এতে তাদের লিড দাঁড়ায় ১৬২ রানের। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় ও শেষ সেশনের শেষ ঘণ্টায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও ধরে রাখতে পারেননি টাইগাররা। তামিম ইকবালের পর ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৫০ রান তুলেছে সফরকারীরা। ক্যারিবীয়দের থেকে এখনো ১১২ রানে পিছিয়ে আছে অধিনায়ক সাকিব আল হাসানের দল। ওপেনার মাহমুদুল হাসান জয় ৬০ বলে ১৮ আর চারে নামা নাজমুল হোসেন শান্ত ২৩ বলে ৮ রান নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু করবেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ দলকে ১০৩ রানে গুটিয়ে দিতে ভূমিকা রেখেছিলেন স্বাগতিক পেসার আলজারি জোসেফ। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের পক্ষে সেরা বোলার ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও জোসেফেই খেই হারালেন তামিম আর মিরাজ।

পেসারদের আগ্রাসী বোলিংয়ের সঙ্গে মিরাজের ঘূর্ণিতে ২৬৫ রানে উইন্ডিজকে বেঁধে ফেলে আবার ব্যাট করতে নামে বাংলাদেশ দল। শুরুটা বেশ দেখেশুনেই করেন দুই ওপেনার তামিম আর জয়। তবে রান তোলার ক্ষেত্রে তামিমের যেন তাড়াহুড়া ছিল, শেষ পর্যন্ত কাল হলো সেটাই। 

কেমার রোচ আর জেইডেন সিলেস যখন টানা বল করেও উইকেটের দেখা পাচ্ছিলেন না, তখন ইনিংসের দশম ওভারে জোসেফকে অ্যাটাকে আনেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। নিজের প্রথম ওভারেই অধিনায়কের আস্থার মান রাখেন জোসেফ। তার লেন্থ ডেলিভারি ডিফেন্স করতে চেয়েছিলেন তামিম, কিন্তু বল সুইং করে ব্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে। বাঁদিকে ঝাঁপিয়ে তালুবন্দি করেন উইকেটরক্ষক। ৪ চারে ৩১ বলে ২২ রান করে ফেরেন তামিম।

তামিমের আউটের পর ব্যাটিং অর্ডারে প্রোমশন নিয়ে তিনে নামেন মিরাজ। তবে জায়গা বদলালেও পরিবর্তন হয়নি স্কোর কার্ডে। আগের ইনিংসের মতো এবারো ২ রানে আউট হন তিনি। জোসেফের আউটসাইড অফের এক্সটা বাউন্স খোঁচা দিয়ে খেলতে চেয়েছিলেন মিরাজ। ব্যাটে বলে ঠিকমতো সংযোগ হয়নি। বল যায় স্লিপে দাঁড়ানো কাইল মায়ার্সের হাতে। বাঁচতে পারেননি মিরাজ।

তবে অন্যপ্রান্তে দাঁতে দাঁত চেপে লড়েছেন আগের ম্যাচে গোল্ডেন ডাক পাওয়া জয়। ৫ বলে শূন্য রানে ফেরা শান্তও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলেছেন। মিরাজ আউট হলে দুজন খেলেছেন দিনের বাকি ৮ ওভার। যেখানে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি তারা। তাদের লড়াকু ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ দল।

দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৫০ রান তুলেছে সফরকারীরা। ক্যারিবীয়দের থেকে এখনো ১১২ রানে পিছিয়ে আছে সাকিব বাহিনী। জয় ১৮ আর চারে শান্ত ৮ রানে তৃতীয় দিন শুরু করবেন।