NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রকাশ্যে এলেন ‘আইটেম গার্ল’ ববি


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৪ এএম

>
প্রকাশ্যে এলেন ‘আইটেম গার্ল’ ববি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি এবার প্রকাশ্যে এলেন ‘আইটেম গার্ল’ হয়ে। মুক্তি প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার একটি আইটেম গানের মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এই তারকা। রোববার রাতে মুক্তি পেয়েছে ‘চালাও গুলি’ শিরোনামের গানটি।

এ প্রসঙ্গে ববি বলেন, ‘প্রথমবার আমি নিজে অভিনয় করা ছাড়া কোনো সিনেমার আইটেম গানে নাচলাম। অভিজ্ঞতাটা খুবই ভালো। গানটার সঙ্গে কোরিওগ্রাফি ও হুক স্টেপটা দারুণ লেগেছে।’

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমার এই গানটির কথা লিখেছেন মোক্তাদির মাওলা। কণ্ঠ দিয়েছেন নাশা ও মীর মাসুম। সুর ও সংগীত মীর মাসুমের। কোরিওগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।

গানটির ভিডিওতে ববি
গানটির ভিডিওতে ববি

নির্মাতা সানী সানোয়ার বলেন, ‘গহিন জঙ্গলের ভেতর গ্রাম্য এলাকায় বসবাসকারী এক চোরাকারবারি ও তার ব্যক্তিগত কয়েকজন কর্মচারী নিয়ে সে মাস্তি করছে, এমন পটভূমিকে এই গানে তুলে ধরা হয়েছে।’

৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ব্ল্যাক ওয়ার’। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এতে আরও অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস প্রমুখ।