NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

অপেক্ষা শেষ কিংবদন্তি ক্লোসার, হলেন প্রধান কোচ


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৭:২২ এএম

>
অপেক্ষা শেষ কিংবদন্তি ক্লোসার, হলেন প্রধান কোচ

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০১৪ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে যে জার্মানি বিশ্বকাপ জিতেছে, তাতে অবদান ছিল তারও। সেই মিরোস্লাভ ক্লোসা খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লিখিয়েছিলেন আগেই। তবে কোনো ক্লাব দলের প্রধান কোচ হননি কখনো। তার সে অপেক্ষা শেষ হচ্ছে এবার। প্রধান কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। অস্ট্রিয়ান বুন্ডেসলিগার ক্লাব আলটাখের কোচ হতে যাচ্ছেন তিনি। 

২০০২ বিশ্বকাপ দিয়ে শুরু। এরপর ’০৬, ’১০ বিশ্বকাপে খেলেছেন তিনি। প্রথম দুই বিশ্বকাপে তিনি করেছেন ৫টি করে গোল, ‘১০ এ ৪ গোল করেছেন। ২০১৪ সালে শেষ বিশ্বকাপে তিনি করেছেন ২ গোল, যার শেষটি ছিল ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে। তাতেই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পেছনে ফেলেন তিনি।  

এরপরই অবশ্য তিনি জাতীয় দলকে বিদায় বলেন। এর দুই বছর পর সব ধরনের ফুটবল থেকে অবসর নেন ক্লোসা। এরপর নাম লেখান কোচিংয়ে। ছিলেন জার্মান জাতীয় দল ও বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে। 

এবার প্রধান কোচ হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার। গতকাল শুক্রবার এক বিবৃতিতে অস্ট্রিয়ান ক্লাব আলটাখ তাকে কোচ করার ঘোষণা দেয়। এর কিছু পর আলটাখের ওয়েবসাইট কিছুক্ষণের জন্য ক্র্যাশও করেছিল।

বিবৃতিতে ক্লোসা বলেন, ‘এখানে নতুন ভূমিকায় কাজ করতে মুখিয়ে আছি আমি। শুরু থেকেই একটা ইতিবাচক অনুভূতি হচ্ছে।’

১৩৭ ম্যাচে জার্মানির হয়ে ৭১ গোল করা ক্লোসা ২০১৬ সালে অবসর নেন, এর ঠিক পরই তৎকালীন কোচ জোয়াকিম লোর সহকারী হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর তিনি বায়ার্ন মিউনিখের অ-১৭ দলের কোচিং করিয়েছেন কিছুদিন। ২০২০-২১ মৌসুমে তিনি তৎকালীন বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিকের সহকারী হিসেবে যোগ দেন। এরপর এবার তিনি গেলেন আলটাখে।