NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৩০, ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি? বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কেতনের টাকায় জীবন সাজাতে চেয়েছিল সিয়া-চেতন টাইব্রেকারে জার্মানির বিদায় ঘণ্টা বাজাল প্যারাগুয়ে সেই ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন কঙ্গনা ও বীর ২০৩৮ সালে ৬৪ দলের ফিফা বিশ্বকাপ আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের বড় ঘোষণা ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের
Logo
logo

ছোটবেলার ভালোবাসা বড়বেলায় পাইনি: দীঘি


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৮ এএম

>
ছোটবেলার ভালোবাসা বড়বেলায় পাইনি: দীঘি

শিশুশিল্পী হিসেবে তিনবার জাতীয় পুরস্কার জিতেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। মাঝখানে দীর্ঘদিন বিরতি দিয়ে আবারও ফেরেন রুপালি পর্দায়। এবার পরিপূর্ণ নায়িকা হয়ে আসেন তবে ছোটবেলার সেই ম্যাজিকটাই যেন অনুপস্থিত।

দিন কয়েক আগে সময়ের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীর সঙ্গে ঝামেলায় জড়ান দীঘি। ‘সুড়ঙ্গ’ ছবিতে অন্তর্ভুক্তি নিয়েই যত কথা। তখন রাফী জানিয়েছিলেন, ছোটবেলার সেই দীঘিকে তিনি পছন্দ করেন কিন্তু বর্তমান সময়ের দীঘি চলচ্চিত্রের জন্য ফিট নয়। তাই তার সিনেমায় তাকে নেননি। এক্ষেত্রে তিনি দীঘিকে টিকটক ছাড়ারও পরামর্শ দেন।

ছোটবেলার সেই জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে দীঘি বলেন, ‘ছোটবেলায় যে পরিমাণ মানুষ ছোট্ট দীঘিকে ভালোবাসতো বড়বেলায় আমি এখনও সেই পর্যন্ত যেতে পারিনি। এজন্য বড়বেলার দীঘিকে আরও টাইম দেওয়া উচিত। তবে এখন আমাকে কেন কেউ খারাপ মন্তব্য করছে এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই।’

সমালোচনা গায়ে মাখেন না দীঘি বরং ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। ভালো করার তাড়না অনুভব করেন। তিনি বলেন, ‘সমালোচনা হলে আমি কষ্ট পাই না। বরং এসব কিছু আমাকে স্ট্রং করে। দিনশেষে মানসিকভাবে শক্তি পাই, শিক্ষা নিই। যত বেশি সমালোচনা হবে তত বেশি জেদ চাপবে। তত বেশি ভালো কাজ করতে হবে। মাঝেমধ্যে এসব দরকার আছে, নইলে সবকিছু নিরামিষ মনে হবে।’

উল্লেখ্য, সম্প্রতি দীঘি যুক্ত হয়েছেন ‘ফেরা’ শিরোনামে নতুন এক ওয়েব ফিল্মে। পরিচালক সুমন ধরের পরিচালনায় এতে তার বিপরীতে সহশিল্পী হিসেবে থাকবেন ইয়াশ রোহান। আরটিভির প্রযোজনায় শুটিং শুরু হবে নতুন বছরে।