NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১০, ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum
Logo
logo

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি নেই : র‌্যাব মহাপরিচালক


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০১:৩১ এএম

>
নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি নেই : র‌্যাব মহাপরিচালক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সবাই মিলে একসঙ্গে কাজ করলে কোনো অপশক্তিই কিছু করবে পারবে না।

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাকে আমি রাজনৈতিক উত্তাপ হিসেবে দেখি না। রাজনীতিতে সরকারি ও বিরোধী দল থাকবে। এটাকে উত্তাপ বলে মনে হয় না। এটাকে রাজনীতির স্বাভাবিক গতি বলে মনে করি। এটা হবেই...যেহেতু সামনে নির্বাচন। তবে এটাকে কেন্দ্র করে অন্য কোনো অপশক্তি কিছু করতে পারবে বলে আমি এটা মনে করি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা পুরোপুরি সক্ষম।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা আত্মসমালোচনায় বিশ্বাস করি। আমি অবশ্যই আমার দুর্বলতা থাকলে স্বীকার করব। দুই জঙ্গি পালিয়ে গেছে, এটা আমাদের ব্যর্থতা। দুইজন জঙ্গি চলে গেছে এবং হয়ত তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই গিয়েছে। তাদেরকে এখনো ধরতে পারিনি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত রেখেছি।

র‍্যাব প্রধান বলেন, জঙ্গি তৎপরতা অব্যাহত আছে, কিন্তু আমরাও আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। পাহাড়ি এলাকায় যে একটা জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ চলছিল, সেটা আমরা ক্যাপচার করে ফেলেছি। সুতরাং তারা তেমন কিছু করার সুযোগ পাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে তিনি বলেন, এখানে বিভিন্ন পয়েন্টে র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স ও পেট্রোল পার্টি থাকবে। ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। বোম্ব ডিসপোজাল টিম ও সাদা পোশাকে সদস্যরা মোতায়েন থাকবে এবং আমাদের কমান্ডো টিম প্রস্তুত থাকবে। অর্থাৎ যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ও সম্মেলনের সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাব সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

নিরাপত্তাজনিত কোনো আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে খুরশীদ হোসেন বলেন, ন্যাশনাল যেকোনো ইভেন্ট বা এ ধরনের সম্মেলনে নিরাপত্তাটার বিষয়টি চিন্তাভাবনা করে আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা চাই যেকোনো একটা অনুষ্ঠান যাতে মসৃণভাবে হতে পারে। যারা আসবে নিরাপত্তার সঙ্গে আসবে, আবার নিরাপত্তার সঙ্গেই চলে যাবে। কোন অপশক্তি এসে যেন ঝামেলা করতে না পারে, এটাকে মাথায় রেখেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা করা হয়েছে।