NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

উখিয়ায় ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:০০ পিএম

>
উখিয়ায় ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উখিয়া বালুখালী ৭ নম্বর ক্যাম্প বল খেলার মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধরা হলেন, ৮ নম্বর ক্যাম্পের মোহাম্মদ আলমের পুত্র মো. সালাম (৩২),  আব্দুল খালেকের পুত্র মোহাম্মদ শফি (৬৩), আব্দুস সামাদের পুত্র শরীফ (৫৫), ইমান হোসেনের পুত্র নাসের। তারা সবাই ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ আমর্ড পুলিশের (এপিবিয়ন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, কিছু বহিরাগত সন্ত্রাসী মুখে কালো কাপড় পড়ে তাদের টার্গেট করে গুলি চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে শিবিরে আইওএম হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সালাম, নাছেরসহ তারা আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী ১৫-২০ জন হঠাৎ কোমর থেকে অস্ত্র বের করে পর পর কয়েকটি গুলি করে পালিয়ে যায়। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, চারজন গুলিবিদ্ধের কথা শুনেছি। ক্যাম্প এলাকায় আমাদের কয়েকটি টিম কাজ করছে।