NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ভারতে বিমানবন্দরে বিদেশি যাত্রীদের করোনা পরীক্ষার নির্দেশ


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ এএম

>
ভারতে বিমানবন্দরে বিদেশি যাত্রীদের করোনা পরীক্ষার নির্দেশ

ভারতে করোনাভাইরাসের ওমিক্রনের বিএফ ৭ সাবভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকে দেশটিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভারতের বিভিন্ন বিমানবন্দরে করোনার নমুনা সংগ্রহ শুরু হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক বিমানে যাত্রীদের ক্ষেত্রে এ পদক্ষেপ কঠোর করা হয়েছে। এদিকে চীন ছাড়াও জাপান, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে হু হু করে করোনার প্রকোপ বাড়ছে। ফলে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের তরফে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি চীনে বেড়িই চলেছে করোনার সংক্রমণ। বিশ্বের বিভিন্ন দেশেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তারই মাঝে কোনো রকমের ঝুঁকি না নিয়ে ভারতের বিমানবন্দরগুলোতে বিদেশ থেকে আসা যাত্রীদের ঘিরে কড়া সতর্কতা অবলম্বন করছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতের বিভিন্ন বিমানবন্দরে চলবে জিনোম সিকোয়েন্সিংয়ের কাজও। জানানো হয়েছে, ভারতে আপাতত ওমিক্রনের বিএফ ৭ সাবভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চলছে নজরদারি। 

কেন্দ্রীয় পরিবার কল্যাণ ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের তরফে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে একটি বৈঠক সদ্য আয়োজিত হয়। সেখানেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই ভ্যারিয়েন্ট নিয়ে। এদিকে, দেশটিতে নতুন করে ত্রাস সঞ্চার করেছে ওমিক্রনের বিএফ ৭ সাবভ্যারিয়েন্ট। ভারতে আপাতত চারজনের দেহে এই সাবভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে।

কেন্দ্রীয় পরিবার কল্যাণ ও স্বাস্থ্যমন্ত্রকের তরফে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে একটি বৈঠক সদ্য আয়োজিত হয়। সেখানেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিএফসেভেন ভ্যারিয়েন্ট নিয়ে। এদিকে, দেশে নতুন করে ত্রাস সঞ্চার করেছে ওমিক্রনের বিএফ সেভেন সাবভ্যারিয়েন্ট। দেশে আপাতত ৩ টি কেস এই সাবভ্যারিয়েন্টের ক্ষেত্রে পাওয়া গিয়েছে।

যদিও আন্তর্জাতিক বিমান চলাচলে আপাতত কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এছাড়া বিদেশি যাত্রীদের ক্ষেত্রেও কোনো রকমের নতুন বিধি কার্যকরী করা হয়নি। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।