NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৫:৩৯ পিএম

>
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। মিরপুরে আজ থেকে শুরু দ্বিতীয় টেস্টে নিজেদের ভাগ্য বদলাতে চায় সাকিব আল হাসানের দল। সেই লক্ষ্যেই আজ ভারতের মুখোমুখি হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয় টেস্টে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

ব্যাটিং নেওয়ার সময় নিজেদের চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন সাকিব। জানালেন, শুরুর দুই ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ। তার কথা, ‘প্রথম দুই ঘণ্টা উতরে যেতে পারলে, আমাদের ভালো করা উচিত। মিরপুরের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো, পরের দিকে স্পিনারদেরও সাহায্য করবে।’

এরপর ভারত অধিনায়ক লোকেশ রাহুল জানালেন, তার সিদ্ধান্তও একই রকম হতো। বললেন, ‘আমরাও তাই করতাম। উইকেটটা খানিকটা বিভ্রান্তিকর ঠেকছে। অনেক ঘাস আছে। আমি খুব বেশি হতাশ নই কারণ এই পিচ থেকে কী আশা করব সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’