NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

তিন বছর পর চমক দেখাতে আসছেন ববি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:১৯ এএম

>
তিন বছর পর চমক দেখাতে আসছেন ববি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। এক যুগ আগে রূপালি ভুবনে পথচলা শুরু করেছিলেন। গ্ল্যামারের আলোয় নিজেকে মেলে ধরেছেন। পেয়েছেন পরিচিতিও।

ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০১৯ সালে। সিনেমার নাম ‘নোলক’। যেখানে তার নায়ক শাকিব খান। এরপর পাক্কা তিন বছর গত হলো। সিনেমা হলের সামনে ঝোলেনি তার অভিনীত নতুন কোনো সিনেমার পোস্টার। অবশ্য এর পেছনে মহামারি করোনাভাইরাস অন্যতম কারণ।

এবার ববি ভক্তদের জন্য সুখবর। তাদের অপেক্ষার অবসান হচ্ছে। আগামী আগস্টেই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নায়িকা। চমকটির নাম ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশ নির্মিত এই সিনেমা আগস্টে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

যদিও সিনেমাটির শতভাগ কাজ এখনো শেষ হয়নি। তবে ইতোপূর্বে এর ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। এবার নির্মাতা পলাশ জানালেন, কোরবানির ঈদের পর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছেন তারা।

তিনি বলেন, “আগস্ট মাসে ‘ময়ূরাক্ষী’ মুক্তি দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি। কোরবানির ঈদের আগেই সেন্সরে জমা দেব। এটি একটি পরিপূর্ণ সিনেমা। দর্শক দেখে হতাশ হবেন না।”

Bobby
‘ময়ূরাক্ষী’ সিনেমার ফার্স্টলুক পোস্টার

প্রথম দিকে শোনা গিয়েছিল, ‘ময়ূরাক্ষী’ নির্মিত হবে ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে। তবে পরবর্তীতে নির্মাতা জানান, এটি মূলত প্রেমের গল্পের সিনেমা। তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে।

এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। প্রযোজনায় আজ ইন্টারন্যাশনাল লিমিটেড। সিনেমায় ববির সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস দীপ।