NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

সিয়ামের কোলে চড়ে পরীর ট্রেলার দেখল রাজ্য


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৫ এএম

>
সিয়ামের কোলে চড়ে পরীর ট্রেলার দেখল রাজ্য

পরীমণি ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। যেটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। ২০২৩ সালে ২০ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তার আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতিতে প্রকাশ করা হলো সিনেমাটির পোস্টার ও ট্রেলার।

সেখানে সিনেমার পরিচালক, নায়ক-নায়িকাসহ অনেকেই উপস্থিত ছিলেন। তবে একজনের উপস্থিতি নজর কেড়েছে সবার। যে কিনা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। মায়ের কোলে চড়েই সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশনা অনুষ্ঠান দেখতে আসে এই স্টার কিড। তবে সে পোস্টার ও ট্রেলার প্রকাশনা দেখেছে নায়ক সিয়ামের কোলে চড়ে।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। সিনেমার দুই মিনিট ছয় সেকেন্ডের ট্রেলারে দেখা মিলেছে, একদল শিশু সুন্দরবনে নৌবিহারে যায়। তাদের দেখাশোনার জন্য আছেন কয়েকজন বড় মানুষ। এই ভ্রমণে গিয়ে তাদের জাহাজ আটকা পড়ে, আক্রমণ করে ডাকাত। এসবের মাঝে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্যে ঘুরে বেড়ায় তারা, মেতে ওঠে আনন্দ-উল্লাসে।

সিয়াম ও পরীমণি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বসুন্ধরা নুডুলস নিবেদিত সিনেমাটি নির্মিত হয়েছে সরকারি অনুদানে।