NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মেসিকে নিয়ে মার্ক জাকারবার্গের পোস্ট


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪৭ এএম

>
মেসিকে নিয়ে মার্ক জাকারবার্গের পোস্ট

কাতার বিশ্বকাপ শেষ হয়েছে গেল রোববার রাতেই। ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এমন শিরোপা জয়ের পেছনে বড় ভূমিকা ছিল লিওনেল মেসির। যে কারণে টফ্রি জয়ের পর সর্বকালের সেরার খেতাবও দিয়ে দিয়েছেন কেউ তাকে। খেলার মাঠে একাধিক রেকর্ড ভাঙার পাশাপাশি মেসি করেছেন মাঠের বাইরেও ভিন্ন এক রেকর্ড।

সবশেষ মঙ্গলবার রাতে মেসিকে নিয়ে মেটার সিইও মার্ক জাকারবার্গ একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে জাকারবার্গ জানিয়েছেন মেসির সবশেষ ইরস্টাগ্রামের পোস্ট রেকর্ড ভেঙেছে। সেখানে এই সিইও লেখেন, 'লিওনেল মেসির বিশ্বকাপ হাতে উদযাপনের ছবি ইনস্টাগ্রামে ইতিহাস গড়েছে। আর তার হোয়াটসঅ্যাপে সেকেন্ডে ২৫ মিলিয়ন ম্যাসেজ আসছে।'

এর আগে ইনস্টাগ্রামে একই সঙ্গে তিনটি ছবি নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দিয়েছিলেন মেসি। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, শিরোপা উঁচিয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করছেন মেসি। অন্যটিতে দলের সবার সাথে শিরোপা জয়ের মঞ্চে শিরোপা নিয়ে উদযাপনের দৃশ্য এবং শেষেরটিতে দেখা যায় গোল্ডেন বল হাতে বিশ্বকাপের ট্রফিকে চুম্বন করছেন মেসি।

১৫ ঘণ্টার মধ্যে বিশ্বকাপ হাতে সেই ছবিগুলো এবং তার সাথে আবেগঘন স্ট্যাটাসটি আপলোডের ১৬ ঘণ্টার মধ্যে ৪৩ মিলিয়ন লাইক পায়, যা রোনালদোর রেকর্ডকেও ছাপিয়ে এক নতুন রেকর্ড তৈরি করে।

এসএইচ