NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আসছে ‘পাঠান’ সিনেমার দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০৪ পিএম

>
আসছে ‘পাঠান’ সিনেমার দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’

‘পাঠান’ নিয়ে বিতর্ক তুঙ্গে। চার বছর ধরে শাহরুখ খানকে পর্দায় দেখতে যেমন অধীর আগ্রহে দিন কাটাচ্ছে তার ভক্তরা। তেমনই এই ছবি বন্ধের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। অ্যাকশনে ভরপুর এই ছবি প্রথম থেকেই খবরের শিরোনামে। কিছুদিন আগেই সামনে এসেছিল এই ছবির প্রথম গান ‘বেশরম রং’।

শার্টলেস শাহরুখ ও বিকিনি পরিহিতা দীপিকাকে নিয়ে চর্চ্চা তুঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের আরেক চরিত্র পাঠানকে নিয়ে বিতর্কের শেষ নেই। এরই মাঝে আসতে চলেছে এই ছবির নতুন গান ‘ঝুমে জো পাঠান’। মঙ্গলবার সামনে এলো এই গানের প্রথম ঝলক।

আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই গান। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সিদ্ধার্থ লেখেন, ‘ঝুমে জো পাঠান গানটি পাঠানের স্পিরিট নিয়ে লেখা ও সুর করা। সুপার স্পাই পাঠানের অ্যাটিটিউড এখানে সংক্রামক।

গানে শাহরুখের এনার্জি, শাহরুখের ভাইব ও শাহরুখের কনফিডেন্স দেখে যে কেউ এই গানে নেচে উঠবে। কাওয়ালি স্টাইলে এই গান আসলে পাঠানের স্টাইলের সেলিব্রেশন। যখন থেকে এই গানটা শাহরুখ শুনেছেন তিনিও মজে এই গানে। আমরা আশা করি ভক্তরাও তার সঙ্গে তাল মেলাবেন। এই গানে দীপিকার থেকেও নজর ফেরানো অসম্ভব। তাদের কেমিস্ট্রি নজরকাড়া।’

ইতোমধ্যেই ‘পাঠান’ নাম ও ‘বেশরম রং’ গান নিয়ে আলোচনার শেষ নেই। এমনকি ছবি নিষিদ্ধ ঘোষণা করার হুমকিও দেওয়া হচ্ছে। এই বিষয়ে মুখ খুলেছেন কিং খান স্বয়ং।