NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রোহিতের ‘পুলিশ বিশ্বে’ সালমানের ‘চুলবুল পাণ্ডে’


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০২:০৯ এএম

>
রোহিতের ‘পুলিশ বিশ্বে’ সালমানের ‘চুলবুল পাণ্ডে’

‘সার্কাস’ ছবির প্রচারণায় দলবল নিয়ে ‘বিগ বস’-এর সেটে হাজির হয়েছিলেন পরিচালক রোহিত শেঠি। সেখানেই ইঙ্গিত দিলেন তার পরবর্তী ছবির। যেটির অংশ হতে পারে সালমান খান অভিনীত জনপ্রিয় চরিত্র ‘চুলবুল পাণ্ডে’।

সালমানকে নিয়ে ছবি করার ইচ্ছে তার অনেকদিনের। সুযোগের অপেক্ষায় ছিলেন ‘সিম্বা’, ‘সিংহাম’ এবং ‘সূর্যবংশী’র মতো পুলিশ চরিত্রের নির্মাতা। পুলিশ অফিসার ‘চুলবুল পাণ্ডে’ সেই বিশ্বে পা রাখবেন না, তা কি হয়?

নতুন ভাবনা প্রসঙ্গে রোহিত বললেন, “১১০ শতাংশ নিশ্চিত করতে পারি, চুলবুল পাণ্ডে যেকোনো সময় ‘পুলিশ বিশ্বে’ প্রবেশ করতে পারে।” শুনে উচ্ছ্বসিত উপস্থিত সকলেই।

২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে আরবাজ খান প্রযোজিত ‘দাবাং’ ফ্রাঞ্চাইজিতে পুলিশ অফিসার ‘চুলবুল পাণ্ডে’র ভূমিকায় সাড়া ফেলেছিলেন সালমান। তাকে রোহিতের সঙ্গে কাজ করতে দেখে নতুন উন্মাদনা তৈরি হবে, সে বিষয়ে নিশ্চিত প্রযোজকেরাও।

উল্লেখ্য, ‘সার্কাস’ ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। এতে আরও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে, বরুণ শর্মা, সিদ্ধার্থ যাদব, জনি লিভার, সঞ্জয় মিশ্র প্রমুখ। বড়দিনের আমেজে আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটি।