NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

চীনা ঋণের বেড়াজালে আফ্রিকা, স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১১ পিএম

>
চীনা ঋণের বেড়াজালে আফ্রিকা, স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র

অর্থনৈতিক উন্নতি সাধনে এশিয়ার দেশ চীনের কাছ থেকে ঋণ নিচ্ছে বা নিয়েছে আফ্রিকার দেশগুলো। কিন্তু সেসব ঋণ পরিশোধে এখন হিমশিম খাচ্ছে তারা।

ফলে আফ্রিকার দেশগুলোকে চীন কী শর্তে ঋণ দিচ্ছে সেটির স্বচ্ছতা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। আর এ বিষয়টির ওপর মার্কিন প্রশাসন আরও জোর দেবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তা হোসে ফার্নান্দেজ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ফার্নান্দেজ জানিয়েছেন, চীনের ঋণের ফাঁদ থেকে আফ্রিকানরা কিভাবে বের হয়ে আসতে পারেন সেটিও খুঁজে বের করার চেষ্টা করবেন তারা।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-আফ্রিকা সম্মেলনের ফাঁকে একটি সংবাদ সম্মেলনে স্থানীয় সময় রোববার এমন কথা বলেছেন তিনি। এই সম্মেলনে যোগ দিয়েছেন ৪০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান।

গত কয়েক দশকের মধ্যে আফ্রিকায় শক্ত একটি অবস্থান তৈরি করেছে চীন। তারা এ মহাদেশের অনুন্নত দেশগুলোকে দিয়েছে ঋণ। এতে করে চীনের সঙ্গে তাদের ভালো একটি সম্পর্ক তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৈরি হয়েছে দূরত্ব। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই দূরত্ব দূর করতে উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে হচ্ছে এবারের যুক্তরাষ্ট্র-আফ্রিকা সম্মেলন।

এদিকে চীনের ঋণ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ থাকলেও যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিও পেঙ্গো দাবি করেছেন, যেসব দেশ ঋণ গ্রহণ করে থাকে সেসব দেশের আইন ও নীতি মেনেই তা প্রদান করা হয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর প্রতিবেদনেই রয়েছে চীনের ঋণগুলো কোনো গোপনীয়তা বজায় রেখে দেওয়া হয়নি।  

তিনি আরও জানিয়েছেন, বিশ্বের ঋণগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা উপশমে চীনও কাজ করছে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে আফ্রিকার দেশগুলোকে দেওয়া সুদবিহীন একাধিক ঋণ মওকুফ করেছে চীন। এর মধ্যে ২০১৯ সালেই কমপক্ষে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার মওকুফ করা হয়েছে। এছাড়া চলতি বছরের আগস্টে চীন ঘোষণা দেয় আফ্রিকার ১৭টি দেশের ২৩টি সুদবিহীন ঋণ মওকুফ করবে তারা।