NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

এখনো দেশবিরোধী ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০২:৩১ পিএম

এখনো দেশবিরোধী ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এখনো দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। তারা ডিসেম্বরে বিজয়ের অনুষ্ঠান না করে এলো সরকার উৎখাত করতে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা সহজ নয়।

 

 

আজ রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকারপ্রধান বলেন, যুদ্ধের-পরবর্তী সময়ে একটা টাকা রিজার্ভ ছিল না, সব নিয়ে গিয়েছিল পাকিস্তানিরা। কারেন্সিগুলো পুড়িয়ে দিয়ে গেল। যুদ্ধকালীন কেউ চাষবাদ করতে পারেনি। তেমনি একটা বিধ্বংস্ত দেশের তিনি (বঙ্গবন্ধু) দায়িত্ব নিলেন। মাত্র ৯ মাসে একটি সংবিধান উপহার দিয়েছিলেন।  

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা আমাদের মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন, খাদ্য দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছেন, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন যাদের সৈনিকরা আমাদের মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে অকাতরে জীবন দিয়েছেন, সেই ভারত এবং অন্যান্য সহযোগী দেশের প্রতি কৃতজ্ঞাতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। ’ 

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।