NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

সাকিবদের দিশেহারা করেও নার্ভাস ছিলেন কুলদীপ


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:২২ এএম

>
সাকিবদের দিশেহারা করেও নার্ভাস ছিলেন কুলদীপ

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করেছে ৪০৪ রান। এরপর বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ। চট্টগ্রাম টেস্টে ১৩৩ রানে ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সাকিব আল হাসানের দল। বৃহস্পতিবার বল হাতে টাইগার ব্যাটারদের বিপাকে ফেলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। 

এই রিস্ট স্পিনার তুলে নিয়েছেন বাংলাদেশের ৪ উইকেট। এর মধ্যে অবশ্য রয়েছে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমের উইকেট। মাঠে বাংলাদেশ ব্যাটারদের ধসিয়ে দেওয়ার দিনেও অবশ্য নার্ভাস ছিলেন ভারতের তারকা এই স্পিনার।

দ্বিতীয় দিন শেষে কুলদীপ বলছিলেন, ‘আমি কিছুটা নার্ভাস ছিলাম, প্রথম ওভারে প্রথম উইকেট পেয়ে গেছি... নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। তখনই গতি ফিরে পেয়েছি। এরপর অবশ্য কয়েক ওভারের পর নার্ভাসনেস কাটতে শুরু করেছে আমার। গতির হেরফের মেশাতে শুরু করেছি। ওভার দ্য উইকেট এবং রাউন্ড দ্য উইকেট দুই অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেছি বল করতে।’

ইনজুরির কারণে ঘরে বসে শুধু অবসরেই সময় কাটাননি কুলদীপ। নিজের বোলিং নিয়েও করেছেন কাজ। যা এহ মুহুর্তে কাজে দিচ্ছে বলেও জানালেন কুলদীপ, ‘এর আগে আমি যখন ইনজুরিতে ছিলাম তখন আমি আমার ছন্দে ফিরতে কাজ করেছি। দ্রুত বল করার চেষ্টা করছি যা এখন আমাকে অনেক সাহায্য করছে। আমি স্পিন নিয়ে আপোশ করি না।’

কুলদীপ যোগ করেন, ‘আমি যখন ব্যাটিং করলাম তখন ভেবেছিলাম স্পিনারদের জন্য এখানে খুব বেশি কিছু নেই। কেননা ব্যাটিং করার সময় আমি কোনো অস্বস্তির সম্মুখীন হইনি। আমি ভেবেছিলাম এটা ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আপনি যখন একজন রিস্ট-স্পিনার হন কুকাবুরা বলে বোলিং করেন, আপনি অবশ্যই এই জাতীয় উইকেটে টার্ন এবং বাউন্স পাবেন।’