NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ময়মনসিংহে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৮ এএম

>
ময়মনসিংহে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ময়মনসিংহে স্ত্রীকে হত‍্যার দায়ে হাবিবুর রহমান বুসা (৫৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এই দণ্ডাদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফখরুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলার ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ‍্যে উপর্যুপরি আঘাত করে হাবিবুর রহমান বুসা। এতে ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী। 

এ ঘটনার এক দিন পর ত্রিশাল থানায় হাবিবুর রহমান বুসাকে আসামি করে একটি হত‍্যা মামলা দায়ের করেন ছেলে রুবেল মিয়া। 

ওই মামলায় র্দীঘ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে ১০ বছর পর আসামির উপস্থিতিতেই মৃত্যুদণ্ডের এই রায় ঘোষণা করেন বিচারক।