NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

পাঠানের ‘বেশরম’ গান বাদ দিতে বিজেপি নেতার হুঁশিয়ারি


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫৭ এএম

>
পাঠানের ‘বেশরম’ গান বাদ দিতে বিজেপি নেতার হুঁশিয়ারি

শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত পাঠান সিনেমার ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্ক যেন শেষ হচ্ছে না। গান মুক্তি পেতে একদিকে শাহরুখ খানের অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে নেটিজেনদের একাংশ মোটেই ভাল চোখে দেখছেন না পাঠান সিনেমার এই গানকে। এরসঙ্গে আবার যুক্ত হয়েছে দীপিকার পরনের গেরুয়া রঙের বিকিনি! সব মিলিয়েই সোশ্য়াল মিডিয়ায় শুরু হয়েছে পাঠান সিনেমা বয়কটের ডাক।

এবার পাঠান সিনেমার এই গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুললেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, পাঠান সিনেমার বেশ কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না। 

তার কথায়, পাঠান সিনেমার এই গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়। এর তীব্র বিরোধিতা করছি।

১২ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে পাঠান সিনেমার প্রথম গান। এর মধ্যেই শুরু হয়ে গেল বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করেই দেওয়া হচ্ছে সিনেমা বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’। 

নতুন এই গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগে থেকেই আন্দাজ করেছিলেন অনুরাগীরা। তাতেই গানটি দেখার আগ্রহ বেড়েছিল। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার অনুরাগীরা। সেই অপেক্ষার ঘটিয়ে সোমবার (১৩ ডিসেম্বর) প্রকাশ্যে আসে বেশরম। তাতেই তোলপাড় নেটদুনিয়া।

শাহরুখ-দীপিকার গানটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কারও গানটি পছন্দ হয়েছে, কারও আবার বড্ড বেশি অশালীন মনে হয়েছে। এর মধ্যেই নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে সিনেমা বয়কটের ডাক দিয়েছে। বয়কট পাঠান হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, পাঠান সিনেমায় তোতলাটা নায়িকাকে গেরুয়া রংয়ের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।

এই টুইট শেয়ার করেই আবার সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তার স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছে।