NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

গুয়াহাটি-ঢাকা বিমান সার্ভিস ফের চালুতে জোর পররাষ্ট্রমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ১০:০৫ এএম

>
গুয়াহাটি-ঢাকা বিমান সার্ভিস ফের চালুতে জোর পররাষ্ট্রমন্ত্রীর

ভার‌তের গুয়াহাটি-ঢাকা বিমান সার্ভিস আবারও চালু, গুয়াহাটি-সিলেটের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ এবং সিলেট-শিলচরের মধ্যে সরাসরি বাস সার্ভিস চালুর করার ওপর জোর দি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এসব বিষয়ে জোর দিয়ে কথা বলেন মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। মোমেন গত ১-৩ ডিসেম্বর আসামে শিলচর-সিলেট ফেস্টিভ্যালে অংশ নেওয়ার কথা উল্লেখ করে ভারত সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন। 

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করার জন্য উভয় দেশের প্রধানমন্ত্রী অনেক সময় বোঝাপড়া ও সহযোগিতার জন্য অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর জোর দিয়েছেন ব‌লে উল্লেখ ক‌রেন উভয়পক্ষ।

পররাষ্ট্রমন্ত্রী ভারতের জি-২০ সভাপতির মেয়াদে ‘অতিথি দেশ’ হিসেবে বাংলাদেশকে জি-২০ বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। তি‌নি ব‌লেন, এটি আঞ্চলিক যোগাযোগ স্থাপনে আমাদের ভাবমূর্তি বজায় রাখবে। 

পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯, ইউরোপের সংকট, জলবায়ু এবং এসডিজি বাস্তবায়ন অর্থায়নের সম্মিলিত চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার আহ্বান জানান।