NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

শাহরুখ-দীপিকার ‘পাঠান’ বয়কটের ডাক


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ১২:০১ পিএম

>
শাহরুখ-দীপিকার ‘পাঠান’ বয়কটের ডাক

শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তি পেয়েছে দুদিন হলো। এর মধ্যেই শুরু হয়ে গেছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করেই দেওয়া হয়েছে ছবি বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং।

‘পাঠান’ ছবির প্রথম গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগেই আন্দাজ করেছিলেন ভক্তরা। তাতেই গানটি দেখার আগ্রহ বেড়েছিল। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার প্রকাশ্যে আসে ‘বেশরম’। তাতেই তোলপাড় নেটদুনিয়া।

গানটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারো গানটি পছন্দ হয়েছে, কারো কাছে বেশি অশালীন মনে হয়েছে। এর মধ্যেই নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং। 

এই টুইট শেয়ার করেই আবার বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী পুরো ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তার স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে ছবিটি বয়কট করার ডাকও দেওয়া হয়েছে।