NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

আফিফ-লিটনসহ আইপিএলের নিলামে ৪ বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৪, ০৪:৫৫ এএম

>
আফিফ-লিটনসহ আইপিএলের নিলামে ৪ বাংলাদেশি

২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরের জন্য নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। তবে মঙ্গলবার প্রকাশিত নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তাদের মধ্যে ৪ জন। সেখানে আছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

এবারের আইপিএলে নিলামের জন্য ৯৯১ জন দেশি-বিদেশি ক্রিকেটার নিবন্ধন করলেও মোট ৪০৫ জন ক্রিকেটারের নাম উঠবে নিলামে। সেখানে ভারতের ২৭৩ জনের সাথে বিদেশি ক্রিকেটার রয়েছেন ১২৩ জন। বাংলাদেশ থেকে আইপিএল নিলামের জন্য নাম দিয়েছিলেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ। এদের মধ্যে থেকে বাদ পড়েছেন পেসার শরিফুল এবং স্পিনার নাসুম।

নিলামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি। এদিকে উইকেটকিপারদের নিয়ে তৈরি ৩ নম্বর সেটে রয়েছেন লিটন, যার ভিত্তিমূল্য মাত্র ৫০ লাখ। নিলামের ২ নম্বর সেটে আছেন সাকিব। সেখানে তার সঙ্গী স্যাম কারান, বেন স্টোকস, ক্যামেরন, জেসন হোল্ডার, ওডিন স্মিথ এবং সিকান্দার রাজা। 

পেসার তাসকিন আহমেদ রয়েছেন ১৩ নম্বর সেটে। সেখানে তার সঙ্গী দুশমন্থ চামিরা, কাইল জেমিসন, রাইলি মেরিডিথ, ব্লেসিং মুজারাবানি এবং সন্দ্বীপ শর্মা। বাংলাদেশি আরেক ক্রিকেটার আফিফ রয়েছেন ২৯ নম্বর সেটে। সেই সেটে তার সঙ্গে আছেন টম কারান, ময়সেস হেনরিক্স, স্কট কুগেলিন, সিসান্দা মাগালা, ক্রেইগ ওভারটন, ডার্চি শর্ট, ধনাঞ্জয়া ডি সিলভার মতো ক্রিকেটাররা।