NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ইমরানের হুমকির পর আলোচনায় রাজি পাকিস্তানের প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:১২ এএম

>
ইমরানের হুমকির পর আলোচনায় রাজি পাকিস্তানের প্রধানমন্ত্রী

চলতি বছরের শুরু থেকেই রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। মূলত ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর এই সংকট বহুগুণে বেড়েছে এবং দেশটির বিবদমান নেতৃত্বের অনড় অবস্থানের কারণে সেই সংকট সমাধানের পথও অনেকটা ধূসর হয়ে আসছে।

এই পরিস্থিতিতে ইমরান খান পাঞ্জাব এবং খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বিধানসভা ভেঙে দেওয়ার হুমকি দেন। আর এরপরই ইমরানের সঙ্গে আলোচনায় রাজি থাকার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দেশের স্বার্থে তিনি এই অবস্থান নিয়েছেনও বলেও দাবি করেছেন শেহবাজ।

সোমবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সোমবার তার পূর্বসূরি ইমরান খানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। শেহবাজ বলেছেন, তিনি পাকিস্তানের স্বার্থে তার মতভেদ দূরে রাখতে প্রস্তুত।

 

সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শেহবাজ শরিফ এই মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ‘পাকিস্তানের জন্য একশত ধাপ এগিয়ে যাওয়া যেতে পারে। সকল মতপার্থক্য দূরে সরিয়ে রাখা যেতে পারে।’

শেহবাজ আরও বলেন, পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার সম্প্রতি তার অনুমতি নিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে দেখা করেছেন। দক্ষিণ এশিয়ার এই দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্য।

পিটিআই বলছে, অর্থমন্ত্রী দারের সঙ্গে প্রেসিডেন্ট আলভির বৈঠককে সাবেক প্রধানমন্ত্রীর (ইমরান খান) সাথে যোগাযোগ চ্যানেল তৈরির জন্য ক্ষমতাসীন জোটের প্রচেষ্টার অংশ বলে আখ্যায়িত করেছে পাকিস্তানি মিডিয়া।

 

এদিন শেহবাজ শরিফ বলেন, ‘দেশের স্থিতিশীলতার জন্য আমরা ১০০ ধাপ এগিয়ে যাব। বর্তমান পরিস্থিতির সঙ্গে জড়িত উভয়পক্ষই এর জন্য সমানভাবে দায়ী। দেশ যখন এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তখন আমাদের ত্যাগ স্বীকার করতে হবে।’

সংবাদমাধ্যম বলছে, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা না হলে পিটিআই পাঞ্জাব এবং খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বিধানসভা ভেঙে দেওয়ার বিষয়ে আবারও হুমকি দেওয়ার পরে শেহবাজ শরিফের আলোচনার প্রস্তাব সামনে এলো।

কিন্তু আলোচনার প্রস্তাব দেওয়ার সময়ও ইমরান খানকে ‘আত্মকেন্দ্রিক’ এবং ‘প্রতারক’ বলে অভিহিত করে বিস্ফোরক মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জনগণকে বলতে চাই, এই ব্যক্তি (ইমরান খান) একজন প্রতারক যার জাতির ভবিষ্যতের সঙ্গে কোনও সম্পর্ক নেই।’