NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

মুক্তি পেল ‘শাহরুখ-দীপিকা’র ‘বেশরম রং’


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০১:০৭ পিএম

>
মুক্তি পেল ‘শাহরুখ-দীপিকা’র ‘বেশরম রং’

‘পাঠান’ নিয়ে চর্চা চতুর্দিকে। এই ছবির হাত ধরে ৪ বছর পর পর্দায় ফিরছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। তাই ছবি নিয়ে শাহরুখ-ভক্তদের মধ্যে চরম উন্মাদনা রয়েছে। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ছবির প্রথম গান ‘বেশরম রং’। গানে শাহরুখের সঙ্গী দীপিকা।

‘হামে তো লুট লিয়া ইশকওয়ালো নে..’, গানের কথায় সমুদ্রের মাঝে ইয়টের মধ্যে শাহরুখের সঙ্গে ভরপুর রোম্যান্সে মজে দীপিকা। অভিনেত্রীকে একাধিক সুইমস্যুট পরে একেবারে বোল্ড অবতারে দেখা মিলেছে গানে। অন্যদিকে, কখনও বুকখোলা শার্ট আবার কখনও শার্টলেস অবতারে নিজের খাঁজকাটা এইট প্যাক অ্যাবস শো-অফ করছেন শাহরুখ। বছর ৫৭-র অভিনেতার এই ফিজিক্স দেখে রীতিমতো হতবাক নেটিজেন।

‘বেশরম রং’-এ মিউজিক দিয়েছেন বিশাল এবং শেখর। গানের কথা লিখেছেন কুমার। কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টিরো, বিশাল এবং শেখর। স্প্যানিশ লিরিক্সে বিশাল দাদলানি। কোরিওগ্রাফি পরিচালক বৈভাবী মার্চেন্ট।

প্রসঙ্গত, নতুন বছরটি শাহরুখ খানের জন্য বিশেষ হতে চলেছে। বড় পর্দায় ‘পাঠান’ হয়ে কামব্যাক করছেন তিনি। রুপোলি পর্দায় তার অ্যাকশন দেখার অপেক্ষায় দর্শক। ছবিতে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ‘চেন্নাই এক্সপ্রেসের’ পর এই ছবিতে আবার একবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। রয়েছেন জন আব্রাহাম। পরিচালকের আসনে সিদ্ধার্থ আনন্দ।

ধর্মহীন-জাতিহীন ‘পাঠান’-এর একমাত্র ধ্যান-জ্ঞান নিজের দেশ ‘ভারত’কে রক্ষা করা। দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত পাঠান। ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।