NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

হাকিমি-হিবা দম্পতিকে নিয়ে যা বললেন তসলিমা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৩ পিএম

হাকিমি-হিবা দম্পতিকে নিয়ে যা বললেন তসলিমা

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের অন্যতম আলোচিত ফুটবলারটির নাম আশরাফ হাকিমি। অত্যন্ত দরিদ্র অবস্থা থেকে উঠে এসে তিনি এখন ফুটবলবিশ্বের পরিচিত মুখ। তার দলও আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। হাকিমির স্ত্রী হিবা আবুক স্পেনের অভিনেত্রী।

 

কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার আলোচনায় এই তারকা দম্পতি। যাদের নিয়ে মুখ খুলেছেন খ্যাতিমান লেখিকা তসলিমা নাসরিন।

 

১৯৮৬ সালের ৩০ অক্টোবর স্পেনের মাদ্রিদে জন্ম হয় হিবা আবুকের। আরবি ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করা হিবা নাটকের ওপরও ডিগ্রি নিয়েছেন। তিনি স্প্যানিশ, আরবি ছাড়াও ফরাসি, ইংরেজি ও ইতালিয়ান ভাষা জানেন। ২০০৮ সালে টিভি সিরিজ দিয়ে অভিনয় শুরুর কয়েক বছর পর তিনি খ্যাতি পান টিভি সিরিজ ‘এল প্রিন্সিপ’-এ ফাতিমা চরিত্রে অভিনয় করে।  টিভি সিরিজ ছাড়াও আটটি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন হিবা আবুক।

দাম্পত্য জীবনে হাকিমি-হিবা দুই পুত্রের জনক-জননী।  চলতি বছর ভোগ অ্যারাবিয়ার ফটোশুটে অংশ নেওয়ার পর ব্যাপক আলোচনায় আসেন এই তারকা দম্পতি। ম্যাগাজিনটির কাভারে ছাপা হয় তাদের ছবি।  যা নজর এড়ায়নি তসলিমা নাসরিনের। আজ সোমবার টুইটারে হাকিমি দম্পতির দুটি ছবি পোস্ট করে তসলিমা লিখেছেন, ‘মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি এবং তার স্ত্রী। তারা দুজনেই মুসলিম এবং তারা বোরকা কিংবা হিজাব পরে না। ’