NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

আমাদের দলে রিয়াল মাদ্রিদের ডিএনএ আছে : লুকা মদ্রিচ


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০১:৩৮ এএম

আমাদের দলে রিয়াল মাদ্রিদের ডিএনএ আছে : লুকা মদ্রিচ

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের মঞ্চে আর এক দিন পরই মুখোমুখি লড়াই হবে লিওনেল মেসি আর লুকা মদ্রিচের। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় তারকা এবং অধিনায়ক। তিনি মনে করেন, পুরো ক্রোয়েশিয়া দলের মাঝেই রিয়াল মাদ্রিদের ডিএনএ আছে। যারা কখনোই হাল ছাড়তে রাজি নয়।

 

 

মদ্রিচের দাবির সত্যতা পাওয়া যায় ক্রোয়েশিয়ার পারফরম্যান্সে। নক-আউটের দুটি ম্যাচেই জাপান আর ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করে টাইব্রেকারে জয় পেয়েছে তারা।  দুটি ম্যাচেই ক্রোয়েশিয়া পিছিয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী তারাই। যেমনটা দেখা যায় রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। মদ্রিচ বলেছেন, 'আপনি বলতেই পারেন যে আমাদেরও রিয়াল মাদ্রিদের মতো একই ডিএনএ রয়েছে, কারণ আমরা সব সময় শেষ পর্যন্ত চলতে থাকি এবং কখনো হাল ছাড়ি না। '

আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে পরিকল্পনার বিষয়ে মদ্রিচ বলেন, 'আমি একটি বড় দলের বিপক্ষে আরেকটি সেমিফাইনালে খেলতে চাই, আমি এটাই চাই, শুধু একজন খেলোয়াড়ের বিপক্ষে নয়। অবশ্যই লিও অনেক বড়, সে তাদের সেরা খেলোয়াড়, এবং তাকে আটকাতে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে আমরা প্রস্তুত এবং আমরা আমাদের সবটুকু দিতে যাচ্ছি। আমি আশা করি ফাইনালে ওঠার জন্য এটি যথেষ্ট হবে। '