NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

অস্ট্রেলিয়ায় গুলিতে দুই পুলিশসহ নিহত ৩


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৫ এএম

>
অস্ট্রেলিয়ায় গুলিতে দুই পুলিশসহ নিহত ৩

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের প্রত্যন্ত এক এলাকায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের অভিযানে গিয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় বেসামরিক এক ব্যক্তিও মারা গেছেন।

দেশটির সংবাদমাধ্যম নিউজ অস্ট্রেলিয়া বলছে, টেলিফোনে ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমের উইয়াম্বিলায় এক ব্যক্তির নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশের কর্মকর্তারা সেখানে যান। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে একটি বাড়ির ভেতর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

অস্ট্রেলিয়ার দ্য কুরিয়ার মেইল বলছে, এতে ২৯ বছর বয়সী একজন পুরুষ ও ২৬ বছর বয়সী একজন নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও বেসামরিক এক ব্যক্তি গুলিতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কুইন্সল্যান্ড পুলিশ।

এই ঘটনার পর উইয়াম্বিলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া ওই এলাকার বাসিন্দাদের বাড়ির ভেতরে অবস্থানের নির্দেশ দিয়েছে পুলিশ।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারোল বন্দুকধারীর গুলিতে তিনজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সেখানে দুজন বন্দুকধারী ছিলেন বলেন ধারণা করা হচ্ছে। তবে তাদের এখনও পুলিশি জিম্মায় নেওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেছেন, নিউ সাউথ ওয়েলস থেকে নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধারে উইয়াম্বিলায় ওয়েনস রোডের একটি বাড়িতে যান পুলিশের চার কর্মকর্তা। সেখানে পৌঁছানোর পর বন্দুকধারীদের গুলিতে দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তারা মারা যান।