NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

বিশ্বের সবচেয়ে উঁচু পোস্ট অফিস


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:১৫ এএম

বিশ্বের সবচেয়ে উঁচু পোস্ট অফিস

আর্ন্তজাতিক ডেস্ক: দেখতে ‘লেটার বক্স‍‍’ এর মতো দেখালেও এটি আসলে একটি পোস্ট অফিস। ভারতের হিমাচল প্রদেশের স্পিতি জেলার হিক্কিমে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস এটি। এটিকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ হাজার ৫৬৭ ফুট উঁচুতে অবস্থিত এই পোস্ট অফিস। সম্প্রতি সম্পূর্ণ নয়া রূপে সেজে উঠেছে পোস্ট অফিসটি। লেটার বক্সের আদলে গড়ে তোলা হয়েছে সেটিকে। ইতোমধ্যেই এটি হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র।

১৯৮৩ সালে প্রথম সূচনা এই পোস্ট অফিসের। সেই থেকে শুরু যাত্রা। ভারতের মধ্যে এটাই প্রথম লেটার বক্স আকৃতির পোস্ট অফিস। তাই এর কদরও বেশি। এর আকৃতি অবাক করেছে পর্যটকদেরও।

সম্প্রতি নবরূপে সাজানোর পর লেটারবক্স আকারের এই পোস্ট অফিসটি উদ্বোধন করেন ভারতীয় ডাক বিভাগের হিমাচল সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল বন্দিতা কাউল। তার কথায়, ‘এটি দেশের মধ্যে প্রথম লেটার বক্স আকৃতির পোস্ট অফিস। হিক্কিমি পোস্ট অফিস থেকে সারা বিশ্বের পর্যটকরা তাদের কাছের মানুষজন এবং প্রিয়জনকে চিঠি পাঠায়। এটি তাই বেশ জনপ্রিয়।’ 

এবার নয়া রূপে সেজে ওঠার পর যে এই নতুন পোস্ট অফিস পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করবে সে আশাও রেখেছেন তিনি।