NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

বিশ্বকাপ ব্যর্থতার পর চাকরি হারালেন স্পেন কোচ


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৪:২০ এএম

>
বিশ্বকাপ ব্যর্থতার পর চাকরি হারালেন স্পেন কোচ

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৭ গোলের ঝলক দেখিয়েও নকআউট পর্ব পেরোতে পারেনি স্পেন। দলের এমন ব্যর্থতার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কোচ লুই এনরিককে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

এবারের বিশ্বকাপ শুরুর আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন স্পেন কোচ লুই এনরিক। ২৬ সদস্যের বিশ্বকাপ দলে রাখেননি অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসকে। তাই মাঠের লড়াইয়ে নামার আগে সমালোচনাটা কম সহ্য করতে হয়নি স্প্যানিশ কোচকে। কিন্তু জবাবটা বিশ্ব আসরের মাঠেই দিলেন সাবেক বার্সেলোনা কোচ। প্রথম ম্যাচেই কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তার তরুণ দলটা।

তবে উড়ন্ত এ শুরুর পরেই কেমন যেন হারিয়ে গেল দলটি। বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর যখন ফেভারিটদের কাতারে রাখা হচ্ছিল তরুণ এ দলটাকে, তখনই দুম করে নিষ্প্রাণ রূপ নিতে শুরু স্প্যানিশদের খেলা। ফলশ্রুতিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে হার।

দুর্বল মনোবল নিয়ে নকআউটে এসেও সুবিধা করতে পারেনি স্প্যানিশরা। শেষ ষোলতে মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হয় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। ইয়াসিন বুনুর দেয়াল ভেদ করে টাইব্রেকারে একটি বলও জালে জড়াতে পারেনি বিশ্বকাপের আগেই ১০০০ পেনাল্টি অনুশীলন করে আসা লুই এনরিকের শিষ্যরা।

বিশ্বকাপ শেষে দলের ব্যর্থতার দায় পুরোপুরি নিজের কাঁধে তুলে নেন লুই এনরিক। তবে শেষরক্ষা হলো না তাতেও। কোচের দায়িত্ব থেকে শেষমেষ সরিয়েই দেওয়া হল ৫২ বছর বয়সী এ কোচকে।