NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তি’ জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫২ পিএম

>
টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তি’ জেলেনস্কি

মার্কিন সংবাদমাধ্যম টাইম সাময়িকী ২০২২ সালের বর্ষসেরা বৈশ্বিক ব্যক্তি হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম ঘোষণা করেছে। বুধবারের এই ঘোষণার পাশপাশি জেলেনস্কিকে ‘ইউক্রেনের মনোবল’ (দ্য স্পিরিট অব ইউক্রেন) উপাধিতেও ভূষিত করেছে টাইমস।

ইউক্রেনে রুশ বাহিনীর হামলা ও তার ফলে দেশটির অনিশ্চিত পরিণতির দিকে এগিয়ে যাওয়া সত্ত্বেও ভলোদিমির জেলেনস্কি যেভাবে তার দেশ ও জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, তাতে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে ‘কোনো বেগ পেতে হয়নি’ বলে এক বার্তায় জানিয়েছেন টাইম সাময়িকীর শীর্ষ সম্পাদক এডওয়ার্ড ফেলসেন্থাল।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান শুরুর পর সামনে থেকে দেশের নেতৃত্ব দিচ্ছেন ভলোদিমির জেলেনস্কি, সেই সঙ্গে  প্রায় প্রতিদিনই দিচ্ছেন ভিডিওবার্তা। এসব ভিডিওবার্তায় তিনি কেবল নিজ দেশের জনগণই নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মানুষ ও বিভিন্ন দেশের সরকারের উদ্দেশেও কথা বলেছেন।

জেলেনস্কি সম্পর্কিত এক বার্তায় এডওয়ার্ড ফেলসেন্থাল আরও লেখেন, ‘বছরজুড়েই আন্তর্জাতিক রাজনীতিতে তার বক্তব্যের প্রভাব পরিলক্ষিত হয়েছে। (রাশিয়া-ইউক্রেন) যুদ্ধের আগ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতি নিয়ে সাধারণ মানুষের যেসব ধারণা ছিল, যুদ্ধ শুরুর পর তাতে ব্যাপক পরিবর্তন এসেছে।’

‘এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে, আমরা কেউ যেমন জানি না, তেমনি যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারবে কিনা— তাও এখন পর্যন্ত অনিশ্চিত। কিন্তু জেলেনস্কি আন্তর্জাতিক রাজনীতিকে যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, এ পর্যন্ত আর কেউ তা সেভাবে পারেননি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে টাইমস সাময়িকীর এই স্বীকৃতি শেয়ার করেছেন ভলোদিমির জেলেনস্কি। সেই সঙ্গে বলেছেন, ইউক্রেনের প্রকৃত মনোবল বা ‘স্পিরিট অব ইউক্রেন’ আসলে ইউক্রেনের জনগণ, তিনি নন।

১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তির নাম ঘোষণা করে আসছে টাইম। গত বছর এই স্বীকৃতি পেয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক।