NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, অথচ বিএনপি দেখে না : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:২২ পিএম

দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, অথচ বিএনপি দেখে না : তথ্যমন্ত্রী

ঢাকা: বিএনপি মানুষের পাশে দাঁড়ায় না, মানুষ পোড়ানোর রাজনীতি করে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হচ্ছে শীতের অতিথি পাখি, নির্বাচন আসলেই তাদের দেখা যায়। করোনার সময় এদের দেখা যায় না, মানুষের দুঃসময়ে এদের পাওয়া যায় না। মানুষ পোড়ানো হচ্ছে বিএনপির রাজনীতি।

আজ বুধবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ সব কথা বলেন।

 

 

তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। ১৪ বছরে বদলে গেছে দেশ। কিন্তু বিএনপি এই উন্নয়ন দেখতে পায় না, কারণ দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। অপরদিকে শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।

কক্সবাজারের উন্নয়নকে অভূতপূর্ব বর্ণনা করে হাছান মাহমুদ বলেন, লক্ষ কোটি টাকার উন্নয়নে কক্সবাজার বদলে গেছে। বিদেশ থেকে যারা আসেন তারা কক্সবাজারকে চিনতে পারেন না। শেখ হাসিনার সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছে। আগামী বছর এই পর্যটন নগরীতে ট্রেন আসবে। চট্টগ্রামমুখী কক্সবাজার সড়কও আধুনিক মানের হচ্ছে।

জনসভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি প্রমুখ।