NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

গুজব প্রসঙ্গে মুখ খুললেন নওয়াজউদ্দিন


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৩ পিএম

>
গুজব প্রসঙ্গে মুখ খুললেন নওয়াজউদ্দিন

‘সেক্রেড গেমস’-এ গণেশ গাইতোন্ডের চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন সেসময়। বলা হয়ে থাকে তার হাত ধরেই ভারতে জনপ্রিয়তা পায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। অথচ সেই তিনিই নাকি ক্রেতা সংকটে ভুগছেন। ব্যাপারটি কানে গেলে নিজেও বেশ অবাক হন শক্তিমান বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

অনলাইন প্ল্যাটফর্মে এখন সব অকেজো প্রোডাক্টগুলোই আসে— এমন অভিযোগে কিছুদিন আগে ওটিটিতে কাজের ব্যাপারে নিজের অনাগ্রহের কথা জানান নওয়াজ। এমন খবরের মধ্যে বাজারে চাউর হয় অভিনেতার নতুন আটটি ছবি কিনতে কোনো ওটিটি প্ল্যাটফর্মই আগ্রহী নয়। এমনকি প্রেক্ষাগৃহে মুক্তির ব্যাপারেও কেউ রাজি হচ্ছে না।

এ বিষয়ে অভিনেতার কাছে জানতে চাওয়া হলে, শুনে খানিকটা নিজেও অবাক হয়ে যান নওয়াজ। অভিনেতা বলেন, “আমার ছবি এখনও প্রস্তুতই হয়নি। জানি না এসব কথা কীভাবে ছড়াচ্ছে। যদি ছবির কথা বলি— বর্তমানে ‘হাড্ডি’ ছবির শুটিং চলছে, তার আগে আমরা ‘আফওয়াহ’ ছবির শুটিং শেষ করেছি, সেটার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই কাজে কমপক্ষে এক বছর সময় লাগে এবং তাড়াহুড়ো করলেও কমপক্ষে ছয়-সাত মাস সময় লাগবে।”

নওয়াজউদ্দিন আরও বলেন, “জোগিরা সা রা রা রা’ সহ আমার সব ছবির ডাবিংয়ের কাজ এখনও বাকি। ‘টিকু ওয়েডস শেরু’ একটি প্রধান ওটিটি প্ল্যাটফর্মে আসবে, কিন্তু কবে আসবে জানিনা। আমার কোন ছবিকে ওটিটি থেকে মানা করা হচ্ছে? এই খবর কোথা থেকে এলো জানি না।”

গুজবের বিষয়ে নওয়াজের সোজাসাপ্টা জবাব, ‘আমাকে টেনে নামিয়ে কী হবে? আমি এমন একজন মানুষ যে নিজের বাড়ি বিক্রি করে হলেও সিনেমা বানাব। আমাকে নীচু দেখিয়ে ওরা কিছু করতে পারবে না।’