NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

শাহরুখ-কাজল আবারও জুটি হচ্ছেন?


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ০৯:৩৫ এএম

>
শাহরুখ-কাজল আবারও জুটি হচ্ছেন?

বলিউডের অন্যতম আইকনিক জুটি শাহরুখ খান ও কাজল। রোম্যান্টিক সিনেমার প্রসঙ্গ উঠলেই তাদের নাম চলে আসে প্রথমে। সেই নব্বই দশক থেকে এখনো তাদের রসায়ন দর্শকদের কাছে সমান প্রিয়।

শোনা যাচ্ছে, দর্শকদের সামনে আবারও জুটি বেঁধে আসছেন শাহরুখ খান ও কাজল। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা।

যদিও সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেছেন, ‘এখন পর্যন্ত এমন কোন পরিকল্পনাই নেই। আমি নিজে এমন কিছু জানি না।’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘ওর (শাহরুখ খান) সাথে কাজ করা আমার জন্য সব সময়ই দারুণ উপভোগ্য। আমি সত্যিই চাইবো এমন কোন প্রজেক্ট থাকলে সেটিতে যুক্ত হতে।’

উল্লেখ্য, বলিউডের ইতিহাসে অন্যতম সফল জুটি শাহরুখ খান ও কাজল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘বাজিগর’, ‘মাই নেম ইজ খান’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো নন্দিত সিনেমা উপহার দিয়েছেন তারা। ৭ বছর আগে পর্দায় সর্বশেষ ‘দিলওয়ালে’ সিনেমার মাধ্যমে এক হয়েছিলেন দুজন।