NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

‘মায়া’র পোস্টারে গুরুত্ব পেলেন মিথিলা


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ০৮:০২ এএম

>
‘মায়া’র পোস্টারে গুরুত্ব পেলেন মিথিলা

বাংলাদেশে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার কলকাতায় অভিষেক হয় ‘মায়া’ সিনেমা দিয়ে। যেটি পরিচালনা করছেন সেখানকার গুণী নির্মাতা রাজর্ষি দে। গত বছরের মাঝামাঝিতে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়। এরপর থেকে এটি মুক্তির অপেক্ষায়। অবশেষে মিথিলার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

সম্প্রতি পোস্টার প্রকাশের মাধ্যমে শিগগিরই সিনেমাটি মুক্তির ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। যে পোস্টারে প্রাধান্য দেওয়া হয়েছে বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে।

একসঙ্গে দুটি পোস্টার প্রকাশ করা হয়েছে ‘মায়া’র। যার মধ্যে একটি নারীকেন্দ্রিক, অন্যটি পুরুষকেন্দ্রিক। নারীকেন্দ্রিক পোস্টারে মিথিলাকে তুলে ধরা হয়েছে বেশ গুরুত্ব দিয়ে। সবার ওপরে রাখা হয়েছে তার ছবি। যা দেখে সন্তুষ্ট মিথিলা নিজেও। প্রকাশিত পোস্টার দুটির পোস্ট মিথিলা তার সোস্যাল হ্যান্ডেলেও শেয়ার করেছেন।

উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটক থেকে নির্মাণ করা হয়েছে ‘মায়া’। এর আগে সিনেমাটি ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল। এবার প্রকাশ পেল পোস্টার। মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তী।

এছাড়া বিশেষ কিছু চরিত্রে অভিনয় করেছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, দেবলীনা কুমার, রতশ্রী দত্ত, ইশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায় চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কান সিংহ সোধাকে।