NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৮, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ০১:১৮ এএম

>
আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ

আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ভারতের ত্রিপুরার আগরতলায় দুই দিনব্যাপী বৈঠকটি বুধবার (৭ ডিসেম্বর) শুরু হবে। বৈঠকে সীমান্ত হত্যা ও চোরাচালানসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনার ইঙ্গিত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতক সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকটা রেজিওনাল কমান্ডার পর্যায়ে হচ্ছে। দুই দিনের বৈঠক। পরপর দুই দিন হবে, বুধ ও বৃহস্পতিবার। 

বৈঠকে আলোচনার বিষয়ে এ কর্মকর্তা জানান, কমন ইস্যুসগুলো থাকবে। চোরাচালান, বর্ডার কিলিং ইস্যু থাকছে। এর বাইরে কমন ইস্যু নিয়েও আলোচনা হতে পারে।

আঞ্চলিক কমান্ডার পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিতে বিজিবির একটি প্রতিনিধিদল মঙ্গলবার (৬ ডিসেম্বর) কুমিল্লা হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছাবে।  

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ ছাড়াও মাদক, অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণসহ অন্যান্য চোরাচালান; নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে, চলতি বছরের ২০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতিসহ অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান এবং দু’দেশের সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা হয়।