NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মিরাজের বীরত্বে ভারতকে হারাল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:০১ এএম

মিরাজের বীরত্বে ভারতকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেওয়া ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা।

১৩৬ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশের শেষ উইকেটে দরকার ছিল ৫১ রান। উইকেটে ছিলেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

 

তাঁদের এই জুটি ৪ ওভার বাকি থাকতেই বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙর করায়। মিরাজ ৩৯ বলে ৩৮ ও মুস্তাফিজ ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

 

রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। দীপক চাহারের করা বাংলাদেশ ইনিংসের প্রথম বলে রোহিত শর্মাকে ক্যাচ দেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তিনে নামা এনামুল হক বিজয়ও সুবিধা করতে পারেননি। ২৯ বলে ১৪ রান করে ফেরেন তিনি। ২৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেটে ৪৮ রান যোগ করেন দুজন। এরপর ৬৩ বলে একটি ছক্কা ও তিনটি চারে ৪১ রান করে আউট হন লিটন।

ভারপ্রাপ্ত অধিনায়কের বিদায়ের কিছুক্ষণ পর ফিরে যান সাকিবও। ৩৮ বলে ২৯ রান করেন এই অলরাউন্ডার। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ যোগ করেন ৩৩ রান। এরপর মুশফিক-মাহমুদ উল্লাহ দুজনই বিদায় নেন। মুশির ব্যাট থেকে এসেছে ১৮ আর মাহমুদ উল্লাহর অবদান ১৪।

সুবিধা করতে পারেননি আফিফ হোসেনও (৬)। ‘ডাক’ মেরেছেন এবাদত হোসেন ও হাসান মাহমুদ। শেষ দিকে মিরাজ ও মুস্তাফিজই জয় এনে দেন বাংলাদেশকে। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

এর আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। সাকিব আল হাসান ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে টিম ইন্ডিয়া গুটিয়ে যায় মাত্র ১৮৬ রানে। সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ২৭ রান। এ ছাড়া শ্রেয়াস আয়ার ২৪ ও ওয়াশিংটন সুন্দর ১৯ রান করেন।

তারকা ব্যাটার বিরাট কোহলি করতে পেরেছেন মাত্র ৯ রান। সাকিব ৩৬ রানে ৫টি উইকেট নিয়েছেন। কম যাননি পেসার এবাদত হোসেন, ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন তিনি।