NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

মেসির প্রেমে পড়েছেন পূজা চেরি!


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৪ এএম

>
মেসির প্রেমে পড়েছেন পূজা চেরি!

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হোঁচট খাওয়া দলটি পরের তিন ম্যাচেই খেলেছে অনবদ্য। জিতেছে প্রতিপক্ষের জালে দুটি করে গোল জড়িয়ে। যেখানে নেতৃত্ব দিচ্ছেন দলের প্রাণ ভ্রোমরা লিওনেল মেসি।

রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ৩৫ মিনিটে অনবদ্য এক গোলে আলবিসেলেস্তেদের উল্লাসে ভাসান এলএমটেন। এবারের বিশ্বকাপে চার ম্যাচে এটি তার তৃতীয় গোল। শুধু গোল দিয়ে খুদে যাদুকরকে বিচার করলে ভুল হবে। পুরো টুর্নামেন্ট জুড়েই নিজের সেরা ছন্দে আছেন মেসি। এদিনও দৌড়েছেন, খেলেছেন পুরো মাঠ জুড়ে।

আর্জেন্টিনা এবং মেসির দারুণ ভক্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। বিশ্বকাপে ম্যারাডোনার উত্তরসূরীদের প্রতিটি ম্যাচই ভীষণ উপভোগ করছেন ‘পোড়ামন’ তারকা। এদিনও রাত জেগে মেসিদের খেলা দেখেছেন এই নায়িকা। মেসির করা গোলটিতে আনন্দে ভেসেছেন পূজা। আর সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন বন্ধুদের সঙ্গেও।

 

মেসির গোলের পর পরই উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পূজা লিখেছেন, ‘লাভ ইউ মেসি’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চারটি ইমোজি। পূজার পোস্ট থেকেই বোঝা যায়, মেসির গোলটি তিনি কতটা উপভোগ করেছেন। তার বাঁ পায়ের প্রেমে কতটা মজেছেন।

এরপর আর্জেন্টিনার দেওয়া দ্বিতীয় গোলেও উদযাপন করেন এই তারকা। লেখেন, ‘আরেহ আরেকটা’। সঙ্গে যোগ করেন, ‘#গোল২’। কাতার বিশ্বকাপটি নিজের প্রিয় খেলোয়াড় মেসির হাতে উঠবে বলেই বিশ্বাস পূজার। মনে মনে সেই পূজাই করছেন তিনি।