NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ইঁদুর নির্মূলের চাকরি, বেতন ১ কোটি ৭৪ লাখের বেশি


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৫, ০১:২৮ এএম

>
ইঁদুর নির্মূলের চাকরি, বেতন ১ কোটি ৭৪ লাখের বেশি

নগর প্রশাসন বহু পদক্ষেপ নেওয়ার পরও নির্মূল করা যাচ্ছে না ইঁদুর। অতীষ্ঠ নগরবাসীকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে ইঁদুর নির্মূল সংক্রান্ত নতুন একটি নতুন পদ ঘোষণা করেছে নিউইয়র্ক সিটি নগর কর্তৃপক্ষ।

নগর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, নতুন এই পদটির নাম ‘ডিরেক্টর অব রডেন্ট মিটিগেশন’ এবং এই পদে যিনি নিয়োগ পাবেন, তার বাৎসরিক বেতন হবে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার ডলারের মধ্যে।

পরিবর্তে শুধু একটি দায়িত্ব পালন করতে হবে তাকে— যে কোনো উপায়ে নিউইয়র্ক সিটির বাসিন্দাদের ইঁদুরের উৎপাত থেকে রেহাই দেওয়া।

গত কয়েক বছরে নগর থেকে ইঁদুর নির্মূলে লাখ লাখ ডলার ব্যয় করেছে নিউইয়র্ক সিটি নগর কর্তৃপক্ষ। সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর আমলে আবর্জনা ও বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানো, ইঁদুরের উৎপাত বেশি— এমন এলাকাগুলোর বাড়িঘর নিয়মিত পরিদর্শন করা হয়েছে, এমনকি বংশবিস্তার রোধে ইঁদুরের গর্তে ড্রাই আইসও প্রয়োগ করা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপই ফলপ্রসূ হয়নি।

বর্তমান মেয়র এরিক অ্যাডামস অবশ্য এক্ষেত্রে খানিকটা হলেও সফল। নিউইয়র্ক সিটির মেয়র হওয়ার আগে তিনি নিউইয়র্ক রাজ্যের ব্রুকলিন শহরের পৌর মেয়র ছিলেন। ব্রুকলিনে ইঁদুরের উৎপাত নিয়ন্ত্রণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

কিন্তু ব্রুকলিনে যেসব পন্থা তিনি অবলম্বন করেছিলেন, নিউইয়র্ক সিটিতে তা আদৌ কোনো কাজে আসছে না। তাই বাধ্য হয়েই নতুন পদের বিজ্ঞপ্তি দিয়েছে নগর প্রশাসন।

বিজ্ঞপ্তিতে এরিক অ্যাডামস বলেন, ‘ইঁদুরকে আমি যতখানি ঘৃণা করি, তারচেয়ে অধিক ঘৃণা আমি আর কোনো কিছুকে করি না। যদি আপনার মধ্যে কর্মশক্তি, দৃঢ় সংকল্প এবং নিজের দায়িত্ব সৎভাবে পালন করার মানসিকতা থাকে— সেক্ষেত্রে স্বপ্নের চাকরি আপনার জন্য অপেক্ষা করছে।’

নিজের টুইটার অ্যাকাউন্টেও এই বার্তা শেয়ার করেছেন তিনি।