NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

সাতটি ‘নিশ্চিত’ গোল বাঁচিয়ে ব্রাজিল বধের নায়ক ইপাসি


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ১২:১৯ এএম

>
সাতটি ‘নিশ্চিত’ গোল বাঁচিয়ে ব্রাজিল বধের নায়ক ইপাসি

ব্রাজিলের বিপক্ষে অতি মানবীয় পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন ক্যামেরুনের গোলরক্ষক ডেভিস ইপাসি। পুরো ম্যাচে ব্রাজিলের মোট সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দিয়েছেন তিনি। এছাড়া পুরো ম্যাচে গোলবার অক্ষত রাখায় ম্যাচের সেরা ফুটবলারকে খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি আয়োজকদের। 

এবারের বিশ্বকাপে মোটেও ক্যামেরুনের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন না ইপাসি। মূল দলের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে শৃঙ্খলাজনিত কারণে দেশে পাঠিয়ে দেওয়া হলে সুযোগ মেলে তার। আর সুযোগ পেয়েই ম্যাচের নায়ক বনে যান সৌদি প্রো লিগের ক্লাব আবহাতে খেলা এই গোলরক্ষক।

এদিন ম্যাচের ১৪তম মিনিটে মার্তিনেল্লির জোরাল হেড কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান এপাসি। ৪৫তম মিনিটে ডি-বক্সের মুখ থেকে নেওয়া শট ফিরিয়ে মার্তিনেল্লিকে আবারও হতাশ করেন তিনি। 

বিরতির কিছু সময় পরে এডার মিলিতাওয়ের সোজাসুজি শট ফেরাতে গিয়ে কিছুটা তালগোল পাকান এপাসি। তবে শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে ফেরান তিনি।

এছাড়াও ম্যাচের বাকি সময় ‘চীনের প্রাচীর’ হয়ে দাঁড়িয়েছিলেন ২৯ বছর বয়সী গোলরক্ষক। ব্রাজিলের ‘বৃষ্টির মতো’ আক্রমণ বার বার প্রতিহত করে শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। 

তবে জিতলেও দ্বিতীয় রাউন্ডে যাওয়া হয়নি ক্যামেরুনের। তবুও বিশ্বমঞ্চে ব্রাজিলের মতো দলকে হারিয়ে গর্বিত এপাসি। তবে শেষ ষোলোতে না যেতে পায় খুব বেশি খুশি হতে পারেননি। তিনি বলেন, ‘আমরা গর্ববোধ করছি। আমরা খুব কঠোর পরিশ্রম করেছি। দুর্ভাগ্যবশত আমরা দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করিনি। সেই কারণেই খুব বেশি খুশি নই।’