NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

'কেউ ইউক্রেন নিয়ে আলোচনা করলে শুনতে প্রস্তুত রাশিয়া'


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩০ এএম

'কেউ ইউক্রেন নিয়ে আলোচনা করলে শুনতে প্রস্তুত রাশিয়া'

আর্ন্তজাতিক ডেস্ক: রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কেউ যদি ইউক্রেন নিয়ে আলোচনা করে, তাদের কথা রাশিয়া শুনতে প্রস্তুত রয়েছে। ইউক্রেন যুদ্ধের ১০ মাস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ল্যাভরভ।

সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেনের অভিযোগ হলো- রাশিয়া তার সশস্ত্র বাহিনী পুনর্গঠনে সময় পেতে আলোচনা চাইছে। ইউক্রেনের এটা অযৌক্তিক অভিযোগ।

 

 

 

ল্যাভরভ আরো বলেন, পশ্চিমাদের সঙ্গেও আলোচনায় ফিরতে আগ্রহী রাশিয়া। তবে সে জন্য গত বছরের ডিসেম্বরে মস্কো যে নিরাপত্তা প্রস্তাব দিয়েছে, সেসব আলোচনার যোগ্যতা নিয়ে তাদের মানসিকতা পাল্টাতে হবে।  

তিনি আরো বলেন, ন্যাটোর (পশ্চিমা সামরিক জোট) কারণে দক্ষিণ চীন সাগর এখন উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তারা এর আগে  ইউক্রেনে উত্তেজনা বাড়াতে একই কাজ করেছিল।  

তিনি এ-ও বলেছেন, (ন্যাটোর) এই উসকানিকে চীন কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, সেটা আমরা জানি। আমরা বুঝতে পারছি যে ন্যাটো এ অঞ্চলে আগুন নিয়ে খেলছে; আর সেটা রাশিয়ার জন্য হুমকি ও ঝুঁকি তৈরি করছে। সে কারণে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা রাশিয়া বাড়িয়ে দিচ্ছে এবং যৌথ মহড়া করছে।

তিনি আরো বলেন, ভারতে রাশিয়ার প্রভাব কমানোর চেষ্টা করছে পশ্চিমারা। তারা ভারতকে রাশিয়া ও চীনবিরোধী জোটে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
সূত্র : রয়টার্স