NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

গ্যারেথ বেলদের কাঁদিয়ে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৬ পিএম

গ্যারেথ বেলদের কাঁদিয়ে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে ইংল্যান্ড। মঙ্গলবার রাতে আহমেদ বিন আলী স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশরা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ওয়েলসের ওপর চড়াও হয় ইংল্যান্ড।

 

ম্যাচের ৫০তম মিনিটে ফ্রি কিক পায় হ্যারি কেইনের দল। মার্কাস রাশফোর্ড ফ্রি কিকে বাম কোনা দিয়ে বল ঢুকিয়ে দেন ওয়েলসের জালে। ৫১ মিনিটে নিজেদের ডিফেন্সে রাশফোর্ডের কাছে বল হারায় ওয়েলস। এগিয়ে আসা বল পেয়েই বাম দিকে বাড়িয়ে দেন হ্যারি কেইন। সেখানে থাকা ফিল ফোডেন দারুণ ক্রস শটে গোল করেন।

 

৬৮তম মিনিটে ফের গোল করে ইংল্যান্ডের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন রাশফোর্ড। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে গেল ইংল্যান্ড। এই গ্রুপ থেকে ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে যুক্তরাষ্ট্র। ইরানের পয়েন্ট ৩। আর ওয়েলসের পয়েন্ট মাত্র ১।