NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বিয়ানীবাজার কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৯ এএম

বিয়ানীবাজার কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

ঢাকা: সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৬টার পর ওই কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান গতকাল মঙ্গলবার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর বিয়ানীবাজারের এই কূপে খনন শুরু করে বাপেক্স।

 

 

মিজানুর রহমান বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টা থেকে আমরা দৈনিক আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করেছি। এই কূপে উৎপাদন প্রায় ছয় বছর বন্ধ ছিল। এখন আবার উৎপাদন শুরু করেছি। ১ নম্বর কূপ থেকে প্রতিদিন পাওয়া যাচ্ছে আট মিলিয়ন, ২ নম্বর কূপ থেকে পাওয়া যাচ্ছে সাত মিলিয়ন ঘনফুট। দুই কূপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দিতে সক্ষম হয়েছি। ’

তিনি বলেন, ‘২০২৫ সাল নাগাদ ৪৬টি কূপ খনন করে ৬১৮ মিলিয়ন গ্যাস বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ’ তিনি আরো বলেন, ‘বিয়ানীবাজারে বেশ কয়েক জায়গায় নতুন গ্যাস অনুসন্ধানের কাজ চলছে। যেখান থেকে আমরা নতুন কূপ খনন করব। ’

সিলেট গ্যাস ফিল্ড সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ থেকে ১৯৯১ সালে গ্যাস তোলা শুরু হয়। ২০১৪ সালে তা বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে আবার উত্তোলন শুরু হলেও ওই বছরের শেষ দিকে আবার বন্ধ হয়ে যায়। ২০১৭ সালের শুরু থেকে এই কূপ পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর বাপেক্স ওই কূপে অনুসন্ধান কাজ চালিয়ে ফের গ্যাসের মজুদ পায়। এর পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ওই কূপে নতুন করে পুনর্খননকাজ শুরু হয়।